Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে বোতলজাত ভোজ্য তেলের সংকট ! ভোগান্তিতে ক্রেতা
  • নাভারণে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল
  • নাভারণের শতবর্ষী পশুহাট চালুর প্রস্তুতি
  • যশোরে ভোক্তার অভিযানে চৌধুরী কিচেনসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা
  • যশোরে ১০ লাখ টাকার মাদক ও চোরাচালানী পণ্য আটক
  • অভয়নগরে ১২টি ককটেল বোমাসহ যুবক গ্রেফতার
  • ২৪ ঘণ্টার মধ্যেই দেশ থেকে চাঁদাবাজি নির্মূল করা সম্ভব : গাজী এনামুল হক এমপি
  • সরকার শিক্ষাখাতকে আধুনিকায়ন করতে বদ্ধপরিকর : এমপি মতিয়ার রহমান
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, মার্চ ১১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

‘গণভোটে আমরাই প্রার্থী’

মাসিক উন্নয়ন সমন্বয় সভায় যশোরে ডিসি মোহাম্মদ আশেক হাসান
banglarbhoreBy banglarbhoreজানুয়ারি ১৯, ২০২৬Updated:জানুয়ারি ১৯, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোরে মাসিক উন্নয়ন সমন্বয় সভায় আসন্ন গণভোট ও নির্বাচন নিয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়েছে। রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান সাফ জানিয়ে দিয়েছেন, এবারের ভোটে অনিয়মের কোনো সুযোগ নেই এবং নিরাপত্তার প্রশ্নে কোনো আপস করা হবে না।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেন, গণভোটে কোনো নির্দিষ্ট প্রার্থী নেই; আমরা সরকারি কর্মকর্তা-কর্মচারীরাই এই ভোটের প্রার্থী। তাই এর সফল আয়োজন আমাদের নৈতিক দায়িত্ব। প্রান্তিক জনপদসহ প্রতিটি ভোটারের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হবে। আইন শৃংখলার সকল বাহিনীর সাথে আমাদের নিয়মিত যোগাযোগ রয়েছে।

তিনি আরও বলেন, আগামীকাল থেকে ভোট পর্যন্ত স্থানীয় সংবাদপত্রে নিয়মিত প্রচারণা চালাতে হবে। নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত কোনো কর্মকর্তা কর্মস্থল ত্যাগ করতে পারবেন না।

দড়াটানাসহ শহরের অবৈধ দখল ও যানজট নির্বাচনের জন্য হুমকি। আগামী এক সপ্তাহের মধ্যে কমিটি গঠন করে কঠোরভাবে উচ্ছেদ অভিযান চালাতে হবে। ৩১ জানুয়ারির মধ্যে ভোটকেন্দ্রের আশপাশ থেকে সকল নির্মাণ সামগ্রি (ইট, খোয়া) অপসারণ করতে হবে। চলমান উন্নয়ন কাজ হয় শেষ করতে হবে, না হয় বন্ধ রাখতে হবে।

বিদ্যুৎ স্টেশনগুলোতে নিরাপত্তা জোরদার করতে হবে যাতে কোনো অনাকাক্সিক্ষত পরিস্থিতি তৈরি না হয়।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার জানান, পুলিশ নিয়মিত ভোটকেন্দ্র পর্যবেক্ষণ করছে এবং যাতায়াতের প্রধান সড়কগুলো সচল রাখতে কাজ করছে।

যশোরের সিনিয়র নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম রাকিব বলেন, বিগত দিনের নির্বাচন নিয়ে বিতর্ক থাকলেও এবার কোনো অনৈতিক কাজের সুযোগ নেই। নিরপেক্ষ কর্মকর্তাদের মাধ্যমে আগামী ২২ তারিখ থেকে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু হবে। পোস্টাল ব্যালটের নিবন্ধনও সম্পন্ন হয়েছে।

জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা এস এম শাহিন জানান, ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা ও স্ট্রিট লাইট স্থাপনের কাজ চলছে।

পৌর প্রশাসক রফিকুল হাসান জানান, পৌরসভার ৪৭টি কেন্দ্রে নতুন করে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে। পাশাপাশি মশক নিধন ও যানজট নিরসনে কাজ চলছে।

সিভিল সার্জন ডা. মাসুদ রানা জানান, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বিশেষ নির্দেশনা দেয়া হয়েছে। তবে তিনি কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স চালক না থাকায় উদ্বেগ প্রকাশ করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক সুজন সরকারের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের প্রধানগণ।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে বোতলজাত ভোজ্য তেলের সংকট ! ভোগান্তিতে ক্রেতা

মার্চ ১০, ২০২৬

নাভারণে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

মার্চ ১০, ২০২৬

নাভারণের শতবর্ষী পশুহাট চালুর প্রস্তুতি

মার্চ ১০, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.