Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • পদ্মায় বাস ডুবে দুজনের মৃত্যু : নিখোঁজ অনেক, তোলা হচ্ছে বাসটি
  • লিবার্টি সু কোম্পানি যশোরের প্রতারণা
  • স্বাধীনতা দিবসে যশোরে দিনব্যাপি কর্মসূচি
  • যে যার অবস্থান থেকে সমাজ উন্নয়নে কাজ করার আহ্বান: যশোর বোর্ড চেয়ারম্যান
  • স্বাধীনতা দিবস উপলক্ষে যশোরে সম্মিলিত সাংস্কৃতিক আয়োজন
  • মণিরামপুরে গণহত্যা দিবস পালিত
  • বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নানা আয়োজেন গণহত্যা দিবস পালন
  • যশোরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় গণহত্যা দিবস পালিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, মার্চ ২৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

‘মিথ্যা অভিযোগে দায়ের রাষ্ট্রদ্রোহ মামলা আইনী প্রক্রিয়ায় মোকাবেলা করা হবে’

যশোর জেলা পূজা পরিষদের মতবিনিময় সভায় নেতৃবৃন্দ
banglarbhoreBy banglarbhoreমে ১৬, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ যশোর জেলা শাখার সভাপতি দীপংকর দাস রতন ও সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষের নামে মিথ্যা অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলার প্রতিবাদ জানিয়েছেন নেতৃবৃন্দ। শুক্রবার বিকেলে বেজপাড়া সর্বজনীন পূজা মন্দির মাঠে পূজা উদযাপন কমিটির মতবিনিময় সভায় নিন্দা জানানো হয়।

সভায় জেলার আটটি উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। জেলা পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে ঘোষিত যেকোনো কর্মসূচি বাস্তবায়নে সকলে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

সভায় পূজা উদযাপন পরিষদের নেতাকর্মীরা বলেন, এই মিথ্যা মামলা আইনি প্রক্রিয়ার মাধ্যমেই মোকাবেলা করা হবে। যদি প্রয়োজন হয়, সনাতনী সমাজ ঐক্যবদ্ধভাবে রাজপথে আন্দোলনে নামতে দ্বিধা করবে না। এছাড়াও জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ যশোর জেলা শাখার সভাপতি দীপংকর দাস রতন, সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ, সহ সভাপতি জয়ন্ত বিশ্বাস পল্টু, দুলাল সমাদ্দার, প্রশান্ত দেবনাথ, রতন আচার্য্য, দুলাল অধিকারি, বলাই পাল, বৈদ্যনাথ দাস, রবিন কুমার পাল, প্রশান্ত সরকার, তড়িৎ দাস, নীল কুমার সিংহ, উৎপল কুমার ঘোষ এবং দেব কুমার সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

পদ্মায় বাস ডুবে দুজনের মৃত্যু : নিখোঁজ অনেক, তোলা হচ্ছে বাসটি

মার্চ ২৬, ২০২৬

লিবার্টি সু কোম্পানি যশোরের প্রতারণা

মার্চ ২৫, ২০২৬

স্বাধীনতা দিবসে যশোরে দিনব্যাপি কর্মসূচি

মার্চ ২৫, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.