Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে প্রথমবার রাষ্ট্রীয় মর্যাদায় পালিত ‘জুলাই শহীদ দিবস’
  • সাংবাদিক শামছুর রহমানের ২৬তম হত্যাবার্ষিকী পালিত
  • কোটচাঁদপুরে বিলে অভিযান : জব্দকৃত চায়না জাল পুড়িয়ে ধ্বংস
  • যশোরে বাগান থেকে আ.লীগ নেতার মরদেহ উদ্ধার
  • সুজা ও টুকুনের সুস্থতা কামনায় যশোর চেম্বারের দোয়া মাহফিল
  • বিএনপি নেতা নূর-উন-নবীর মৃত্যুবার্ষিকীতে আসহায়দের মাঝে বস্ত্র বিতরণ
  • ফেসবুকে আপত্তিকর পেস্টের প্রতিবাদ করায় চাঁদাবাজি মামলা করার অভিযোগ আইনজীবীর বিরুদ্ধে
  • দ্বিতীয় দিনের মত যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুলাই ১৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম এপ্রিল ১৫, ২০২৪

মুক্তিযুদ্ধের সংগঠক শিক্ষাবিদ কাজী ফয়জুর রহমানের ইন্তেকাল

banglarbhoreBy banglarbhoreNo Commentsএপ্রিল ১৫, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

শ্রীপুর (মাগুরা) সংবাদদাতা

মাগুরার শ্রীপুরে মুক্তিযুদ্ধের সংগঠক, শিক্ষাবিদ ও সাবেক রাজনীতিক উপজেলার তখলপুর গ্রামের কৃতি সন্তান কাজী ফয়জুর রহমান মারা গেছেন। (ইন্নালিল্লাহে……রাজেউন)। সোমবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর।

পরিবারের সূত্রে জানা গেছে, নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন কাজী ফয়জুর রহমান। রোববার তাঁর শারীরিক অবস্থার বেশি অবনতি হলে ঢাকার শ্যামলীস্থ বাসা থেকে এনআইসিভিডিতে ভর্তি করা হয়। সেখানে গতকাল সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাদ আসর শ্যামলীস্থ শিশু পল্লী জামে মসজিদে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর মরদেহ নিজগ্রামে নেয়া হয়। মঙ্গলবার সকাল ৮ টায় শ্রীপুর উপজেলার হাট দ্বারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় চত্বরে দ্বিতীয় জানাজা শেষে তখলপুর গ্রামে তাঁকে দাফন করা হবে।

মুক্তিযুদ্ধের অন্যতম এ সংগঠক ১৯৭৩ ও ১৯৭৯ সালের জাতীয় সংসদ নির্বাচনে কাজী ফয়জুর রহমান মাগুরা-২ আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করেন।

১৯৫৮ সালে মাগুরা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব নেয়ার মাধ্যমে তিনি শিক্ষকতা পেশা শুরু করেন। পরবর্তীতে শ্রীপুর উপজেলার হাট দ্বারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। এছাড়া শ্রীপুর ডিগ্রি কলেজ, দারিয়াপুর ডিগ্রি কলেজ, তখলপুর প্রাথমিক বিদ্যালয়, সাচিলাপুর প্রাথমিক বিদ্যালয়সহ উপজেলার বিভিন্ন বিদ্যালয় প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

দুই ছেলে ও দুই মেয়ের জনক কাজী ফয়জুর রহমান। তাঁর বড় ছেলে লে. কর্নেল কাজী রবি রহমান ২০০৯ সালে সংঘটিত বিডিআর বিদ্রোহে নিহত হন। তাঁর মৃত্যুতে মাগুরার বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন শোক প্রকাশ করেছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে প্রথমবার রাষ্ট্রীয় মর্যাদায় পালিত ‘জুলাই শহীদ দিবস’

সাংবাদিক শামছুর রহমানের ২৬তম হত্যাবার্ষিকী পালিত

কোটচাঁদপুরে বিলে অভিযান : জব্দকৃত চায়না জাল পুড়িয়ে ধ্বংস

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.