মেহেরপুর সংবাদদাতা
মেহেরপুর সদর উপজেলার আমছঝুপিতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হুরমত আলী (৫০) নামের এক কৃষক নিহত হয়েছেন। আজ (সোমবার) বেলা সাড়ে ১১টার দিকে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের আমঝুপি বিজ খামারের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত হুরমত আলী মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামের মোল্লাপাড়া এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান, ঘটনার সময় হুরমত আলী সার, বিষ কেনার জন্য বাড়ি থেকে মোটরসাইকেলে মেহেরপুর শহরে যাচ্ছিলেন।
আমঝুপি বিজ খামারের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি রাস্তার পাশে ছিটকে পড়েন। পরে স্থানীয়রা খবর দিলে ফায়ার সার্ভিস কর্মীরা এসে তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেসময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মেহেরপুর সদর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ কনি মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
শিরোনাম:
- কোটচাঁদপুরে বিলে অভিযান : জব্দকৃত চায়না জাল পুড়িয়ে ধ্বংস
- যশোরে বাগান থেকে আ.লীগ নেতার মরদেহ উদ্ধার
- সুজা ও টুকুনের সুস্থতা কামনায় যশোর চেম্বারের দোয়া মাহফিল
- বিএনপি নেতা নূর-উন-নবীর মৃত্যুবার্ষিকীতে আসহায়দের মাঝে বস্ত্র বিতরণ
- ফেসবুকে আপত্তিকর পেস্টের প্রতিবাদ করায় চাঁদাবাজি মামলা করার অভিযোগ আইনজীবীর বিরুদ্ধে
- দ্বিতীয় দিনের মত যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ
- আর্জেন্টিনা-ইংল্যান্ড: যেখানে ফুটবল ছুঁয়েছে দর্শন, রাজনীতি ও যুদ্ধের ইতিহাস
- ক্ষমতাধর জামায়াত নেতা বিদ্যুতের বাঁধা: ঝিকরগাছায় খাল খনন বন্ধ

