Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • তাবু টাঙিয়ে চলছে পাঠদান, উদ্বিগ্ন শিক্ষার্থী-অভিভাবক
  • যশোরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জুলাই পদযাত্রা
  • লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী!
  • আরএন রোড ক্রীড়া চক্রের ৭৭ সদস্যর কমিটি গঠন
  • যশোরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন
  • যশোরে নার্স ও মিডওয়াইফারিদের প্রতীকী শাটডাউন
  • লিটন পরিবহণের চাপায় বৃদ্ধা নিহত
  • কেশবপুরে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, July 29
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যবিপ্রবির ‘উন্নত মম শির’ টিম যাচ্ছে বন্যার্তদের কাছে

banglarbhoreBy banglarbhoreAugust 28, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

যবিপ্রবি সংবাদদাতা
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে খুলনার পাইকগাছার ২০০ বন্যার্ত পরিবারের মাঝে উপহার সামগ্রি ও খাদ্য সহযোগিতা পৌঁছে দিতে রওনা হয়েছে টিম ‘উন্নত মম শির’ এর প্রতিনিধি দল। এর আগে দুই ধাপে নোয়াখালী, ফেনী ও কুমিল্লায় ৯০০ পরিবারের জন্য খাদ্য সহযোগিতা নিয়ে যায় টিম ‘উন্নত মম শির’।
বুধবার ভোরে এক ট্রাক উপহার সামগ্রি (ত্রাণ) নিয়ে যাত্রা করে বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষক ও ‘উন্নত মম শির’ এর ৯ সদস্য বিশিষ্ট একটি দল। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. সিরাজুল ইসলাম।
জানা যায়, বৃহস্পতিবার থেকে মঙ্গলবার পর্যন্ত নগদ ৯ লাখ ৪ হাজার ৫২ টাকা সংগ্রহ করেছে টিম উন্নত মম শির। পরিস্থিতি বিবেচনায় অফলাইন অর্থ সংগ্রহ বন্ধ রেখেছে, তবে অনলাইন সংগ্রহ চলছে। এছাড়া শুধু ক্যাম্পাসের মধ্যে অর্থ সংগ্রহ কার্যক্রম চলমান রয়েছে। প্রথমবারের ২০০ প্যাকেট শুকনা খাবারের মধ্যে ছিল চাল, চিড়া, ডাল, পেঁয়াজ, রসুন, সয়াবিন তেল, খাবার স্যালাইন, লবণ, আলু ও বিস্কুট। এছাড়াও ঘরহারা পরিবারের জন্য পাইকগাছায় ৪০টি ত্রিপলও সরবরাহ করেছে উন্নত মম শির টিম।
উল্লেখ্য, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আলাদা আলাদা টিম হয়ে কাজ করছে। একটি টিম বিশ্ববিদ্যালয়ের টিএসসি, যশোর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় থেকে গণত্রাণ, বিভিন্ন ডিপার্টমেন্ট ও পথচারীদের থেকে আর্থিক সহযোগিতা সংগ্রহ করছে এবং দুটি টিম ফেনী, নোয়াখালী ও কুমিল্লার পানিবন্দি মানুষের কাছে ত্রাণ পৌঁছে দিচ্ছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore
  • Website

Related Posts

তাবু টাঙিয়ে চলছে পাঠদান, উদ্বিগ্ন শিক্ষার্থী-অভিভাবক

July 28, 2026

যশোরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জুলাই পদযাত্রা

July 28, 2026

লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী!

July 28, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.