Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে পুরোদমে চলছে আমন রোপণ
  • কেশবপুরে ২০০ পিস ইয়াবাসহ আটক ১
  • আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ
  • বিশ্ব বাঘ দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
  • মহেশপুরে মার্কেটে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষতি
  • তিন সহযোগীসহ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেফতার
  • চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেফতার
  • তাবু টাঙিয়ে চলছে পাঠদান, উদ্বিগ্ন শিক্ষার্থী-অভিভাবক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, July 30
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যবিপ্রবির নতুন ত্রাস নিয়োগ বাণিজ্যের হোতা মুকুল

গোপনীয় লকারের চাবি লোপাট
banglarbhoreBy banglarbhoreAugust 27, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

যবিপ্রবি সংবাদদাতা

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জনসংযোগ শাখার অফিসের তালার চাবি নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বাণিজ্যের হোতা হায়াতুজ্জামান মুকুলের বিরুদ্ধে। ডিন অফিসে কর্মরত থেকেও জনসংযোগ শাখার গোপনীয় নথি থাকা লকারের চাবি নিয়ে যাওয়ায় গুরুত্বপূর্ণ নথি গায়েবের আশঙ্কা করছেন সংশ্লিষ্ট দফতরে কর্মরতরা। মঙ্গলবার আনুমানিক দুপুর দুইটার দিকে তিনি এ ঘটনা ঘটিয়েছেন বলে জানা গেছে। ২০২৩ নিয়োগ বাণিজ্যে সরাসরি জড়িত থাকা প্রমাণিত হওয়ায় মুকুলকে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অফিসে বদলি করা হয়েছিল।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, মুকুলের নিয়োগ বাণিজ্যে জড়িত থাকার বিষয়টি হাতেনাতে ধরেন তৎকালীন মার্কেটিং বিভাগের চেয়ারম্যান ড. মেহেদী হাসান। সে সময় নিয়োগ বাণিজ্যের ড. ইকবালের সিন্ডিকেটে থাকায় তাকে বাঁচাতে ড. মেহেদীকে তদন্ত কমিটি থেকে বাদ দেয়া হয়। নিয়োগ বাণিজ্যে জড়িত থাকার প্রমান পাওয়ার পরও আইন অনুযায়ী গুরুদণ্ড হওয়ার কথা থাকলেও মুকুলকে দেয়া হয় লঘুদন্ড। ২০২৩ সালের ৯ সেপ্টেম্বর রিজেন্ট বোর্ড হায়াতুজ্জামানের পাঁচ বছর ‘পদোন্নতি’ এবং তিনটি বার্ষিক ‘ইনক্রিমেন্ট’ স্থগিত করে। সম্প্রতি ড. ইকবালকে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করলে নিয়োগ বাণিজ্য টিকিয়ে রাখতে পুনরায় মুকুলকে জনসংযোগ শাখায় আনার পরিকল্পনা করা হয়। তার প্রেক্ষিতে জনসংযোগ শাখাকে কুক্ষিগত করতে জোরপূর্বক মুকুল চাবি নিয়ে যান বলে জানিয়েছেন একটি সূত্র।

এ বিষয়ে জানতে চাইলে হায়াতুজ্জামান মুকুল বলেন, আমি কোনো তালার চাবি নেয়নি। পাল্টা প্রশ্ন ছুড়ে জানতে চান এই কথা কে বলেছে? তার বর্তমান কর্মস্থল জানতে চাইলে তিনি বলেন, জনসংযোগ শাখাই তার বর্তমান কর্মস্থল।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখার উপ-পরিচালক (চলতি দায়িত্ব) আব্দুর রশিদ বলেন, জনসংযোগ দপ্তরের কর্মচারীদের মাধ্যমে জানতে পারি মঙ্গলবার দুপুরের দিকে হায়াতুজ্জামান মুকুল জনসংযোগ অফিসের স্টোর রুমে তালা দিয়ে চাবি, এবং ৩০৪ নং কক্ষের তালাচাবি নিয়ে গেছেন। আমরা অফিসের গুরুত্বপূর্ণ নথিপত্র গায়েব হয়ে যাওয়ার আশঙ্কা করছি।

প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন এইচ.এম জাকির হোসেন বলেন, হায়াতুজ্জামান মুকুল আজকেও আমার ডিন অফিসে অফিস করেছেন।

এ বিষয়ে যবিপ্রবির রেজিস্ট্রার প্রকৌশলী আহসান হাবীব বলেন, প্রকৌশল অনুষদের ডিন অফিসে কর্মরত হায়াতুজ্জামান মুকুল জনসংযোগ শাখার স্টোর রুমের চাবি এবং ৩০৪ নং কক্ষের তালাচাবি নিয়ে গেছে বলে মৌখিকভাবে জেনেছি।
মুকুলের বর্তমান কর্মস্থল সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, প্রকৌশল অনুষদই মুকুলের বর্তমান কর্মস্থল।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore
  • Website

Related Posts

যশোরে পুরোদমে চলছে আমন রোপণ

July 30, 2026

কেশবপুরে ২০০ পিস ইয়াবাসহ আটক ১

July 30, 2026

আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ

July 29, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.