Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে বোতলজাত ভোজ্য তেলের সংকট ! ভোগান্তিতে ক্রেতা
  • নাভারণে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল
  • নাভারণের শতবর্ষী পশুহাট চালুর প্রস্তুতি
  • যশোরে ভোক্তার অভিযানে চৌধুরী কিচেনসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা
  • যশোরে ১০ লাখ টাকার মাদক ও চোরাচালানী পণ্য আটক
  • অভয়নগরে ১২টি ককটেল বোমাসহ যুবক গ্রেফতার
  • ২৪ ঘণ্টার মধ্যেই দেশ থেকে চাঁদাবাজি নির্মূল করা সম্ভব : গাজী এনামুল হক এমপি
  • সরকার শিক্ষাখাতকে আধুনিকায়ন করতে বদ্ধপরিকর : এমপি মতিয়ার রহমান
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, মার্চ ১১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরের অভয়নগরে সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত আ.লীগের দুই নেতা

banglarbhoreBy banglarbhoreএপ্রিল ১২, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোরের অভয়নগরের রাজঘাটে সন্ত্রাসীদের গুলিতে খুলনার ফুলতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্যা হেদায়েত হোসেন লিটু (৫০) ও দামোদর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সবুজ ভুঁইয়া (৩৫) গুরুতর আহত হয়েছেন। আশংকাজনক অবস্তায় তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফুলতলা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি মেম্বার মো. কবির হোসেন জানান, শুক্রবার রাত নয়টার দিকে যশোরের অভয়নগরের নওয়াপাড়ার রাজঘাট বাসস্ট্যান্ডের পাশে একটি চায়ের দোকানে চা পান করছিলেন ফুলতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্যা হেদায়েত হোসেন লিটু ও দামোদর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সবুজ ভুঁইয়া। এসময় মোটরসাইকেলযোগে আসা দুইজন সন্ত্রাসী তাদের ওপর পরপর তিন রাউন্ড গুলি ছোঁড়ে। একটি গুলি আওয়ামীগের সাধারণ সম্পাদক লিটুর পেটে লাগে এবং অপর একটি গুলি যুবলীগনেতা সবুজের কানের নীচে বিদ্ধ হয়। এতে তারা গুরুতর আহত হন। আহত অবস্তায় তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ১০টা ১৫ মি:) তাদের অপারেশন চলছিল। রাজঘাট এলাকায় এ খবর ছড়িয়ে পড়লে মানুষের মাঝে আতংক সৃষ্টি হয়। অভয়নগর থানার ওসি এসএম আকিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্তলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযান চলমান রয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে বোতলজাত ভোজ্য তেলের সংকট ! ভোগান্তিতে ক্রেতা

মার্চ ১০, ২০২৬

নাভারণে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

মার্চ ১০, ২০২৬

নাভারণের শতবর্ষী পশুহাট চালুর প্রস্তুতি

মার্চ ১০, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.