Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বাংলা সাহিত্যে আধুনিকতার দিশারী মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৫৩তম মৃত্যুবার্ষিকী আজ
  • মাকে মারপিট মামলায় শিক্ষক পুত্র হাজতে !
  • স্ত্রীর আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেয়ার হুমকি, আটক ২
  • যশোর জেনারেল হাসপাতালে শয্যার চেয়ে তিন গুণ রোগী
  • সীমান্তের অভিযানে ভারতীয় শাড়ি থ্রিপিসসহ বিপুল পরিমাণের কসমেটিক্স জব্দ
  • পলিথিন ও প্লাস্টিক দূষণ রোধে সুন্দরবন সাংবাদিক ফোরামের সভা
  • যশোরে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত
  • যশোরে ক্যাডেট এএসআই নিয়োগ : শারীরিক সক্ষমতা পরীক্ষা অনুষ্ঠিত ( ভিডিও সহ )
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, জুন ২৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ফেব্রুয়ারি ২৩, ২০২৫

যশোরের লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প এগিয়ে নিতে যবিপ্রবি কাজ করবে : উপাচার্য

লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প উন্নয়ন নীতিমালা অবহিতকরণ শীর্ষক সেমিনার
banglarbhoreBy banglarbhoreNo Commentsফেব্রুয়ারি ২৩, ২০২৫
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আবদুল মজিদ বলেছেন, লাইট ইঞ্জিনিয়ারিং খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি আমদানি নির্ভর খাত। আমাদের দেশে গুণগত মান বজায় রেখে কাঁচামাল তৈরি করতে পারলে উন্নত বিশ্বের দিকে তাকিয়ে থাকা লাগবে না। যশোরের লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প এগিয়ে নিতে আমাদের বিশ্ববিদ্যালয় কাজ করবে। আমরা এই শিল্পে জড়িতদের সাথে এক ধরনের বন্ধন তৈরি করতে চাই। আপনাদের তৈরি পণ্য আমাদের ল্যাবে গুণগত মান পরীক্ষা, নিজস্ব সিলমোহর, পরীক্ষা নিরীক্ষা করতে পারবেন। এতে করে মানসম্মত পণ্য তৈরি হবে। বিশ্ববিদ্যালয় সব সময় আপনাদের পাশে আছে।

রোববার দুপুরে চেম্বর অব কমার্সের হলরুমে অনুষ্ঠিত লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প উন্নয়ন নীতিমালা-২০২২ বিষয়ে অবহিতকরণ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

লাইট ইঞ্জিনিয়ারিং প্রোডাক্ট বিজনেস প্রমোশন কাউন্সিল, বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির (বাইশিমাস) যৌথ উদ্যোগে ও বাইশিমাস যশোর জেলা শাখার সার্বিক ব্যবস্থাপনায় এই সেমিনার হয়।

সেমিনারে বিশেষ অতিথি ছিলেন, বিসিক যশোরের উপ-মহাব্যবস্থাপক ফরিদা ইয়াসমিন। সম্মানিত অতিথি ছিলেন এলইপিবিপিসি বাণিজ্য মন্ত্রণালয়ের উপপরিচালক এসএম আনোয়ার হোসেন। আলোচক ছিলেন বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুর রাজ্জাক, যশোর চেম্বর অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম সোহান, বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি যশোর জেলার সাবেক সভাপতি কাজী কাদির অমিও।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, বাইওয়া-সিসিপ প্রকল্প অর্থ মন্ত্রণালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাবিবুর রহমান। জেলা ইউনিটের সভাপতি আশরাফুল ইসলাম বাবুর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন, কেন্দ্রীয় কমিটির পরিচালক আবু হোসেন খোকন।

উপাচার্য এগিয়ে নিতে কাজ করবে যবিপ্রবি যশোরের লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

বাংলা সাহিত্যে আধুনিকতার দিশারী মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৫৩তম মৃত্যুবার্ষিকী আজ

মাকে মারপিট মামলায় শিক্ষক পুত্র হাজতে !

স্ত্রীর আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেয়ার হুমকি, আটক ২

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.