শার্শা সংবাদদাতা
যশোর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছেন বেনাপোল পোর্ট থানার ওসি সুমন ভক্ত। এই থানায় যোগদান করার পর থেকেই পেশাদারিত্বের সঙ্গে কাজ করে সুনাম অর্জন করেন তিনি।
যশোর পুলিশ সুপার কার্যালয়ে মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মাসুদ আলম শ্রেষ্ঠ ওসি সুমন ভক্তর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
পুলিশ সূত্র জানিয়েছে, মামলা তদন্ত, মাদক উদ্ধার, গ্রেপ্তারি পরোয়ানা তামিলসহ পুলিশের যাবতীয় কাজে চৌকশ দক্ষতার জন্য শ্রেষ্ঠ ওসি হিসেবে সুমন ভক্ত’র নির্বাচিত করা হয়েছে।
অনুভূতি জানিয়ে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত বলেন, পুরস্কারটি পেয়ে আমি খুবই খুশি এবং অনুপ্রাণিত। এ পুরস্কারটি আমার দায়বদ্ধতাকে আরও বাড়িয়ে দিয়েছে এবং ভালো কাজ করতে আরও উৎসাহী করবে। ভালো কাজ করার কমিটমেন্ট ধরে রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
শিরোনাম:
- খুলনায় দিনেদুপুরে গুলি করে ব্যবসায়ী হত্যা
- যশোরসহ তিন জেলায় সড়ক দুর্ঘটনায় হতাহত দেড়শ’ পরিবারের মাঝে বিআরটিএ’র চেক বিতরণ
- ইফতারিতে বাড়িতে বানান ফ্রেঞ্চ ফ্রাই পেঁয়াজু
- রোগী কল্যাণ সমিতি যশোরের মতবিনিময়
- অবৈধ দখলদার উচ্ছেদে সড়কে যশোর পৌরসভার লাল দাগ
- ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে মিম
- যশোরে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২
- জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ টানা দ্বিতীয় জয় যশোরের

