Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চৌগাছায় ম’র্টারশেল সদৃশ বস্তু উদ্ধার
  • ভোজন বাড়িতে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা (ভিডিও সহ )
  • যশোরে ২১টি ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কারে প্রতিমন্ত্রীর উদ্যোগে সরকারি অনুমোদন
  • যশোরে অভয়নগরে একাধীক মামলার আসামি খুন গ্রেফতার ৩
  • শার্শায় অস্ত্রসহ দুইজন গ্রেফতার
  • যশোর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
  • যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, ৩৩ সদস্য পুরস্কৃত
  • বাঘারপাড়া বিএনপির বিরুদ্ধের ফ্যামিলি কার্ডের নামে ‘এনআইডি ও ছবি সংগ্রহের’ অভিযোগ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুন ১৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম অক্টোবর ২৮, ২০২৫

যশোরের সাবিক ‘নতুন কুঁড়ি’ কৌতুক-ক শাখায় সেরা পাঁচে প্রথম

banglarbhoreBy banglarbhoreNo Commentsঅক্টোবর ২৮, ২০২৫
Facebook Twitter WhatsApp
যশোরের সাবিক 'নতুন কুঁড়ি' কৌতুক-ক শাখায় সেরা পাঁচে প্রথম
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদকত
বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) জনপ্রিয় শিশু-কিশোর প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি-২০২৫’-এর কৌতুক-ক শাখার চূড়ান্ত বাছাই পর্ব শেষে সেরা-৫ এর শীর্ষস্থান অর্জন করেছে যশোরের প্রতিযোগী সাবিক সাদত।

আজ (২৮ অক্টোবর, মঙ্গলবার) বাংলাদেশ টেলিভিশন ভবনে সেরা-১০ প্রতিযোগীর মধ্য থেকে সেরা-৫ বাছাই করা হয়। সাবিক সাদত ৯৩.৬৭ নম্বর পেয়ে তার শীর্ষ অবস্থান নিশ্চিত করে। সেরা-৫ এ উন্নীত হওয়ায় সে আগামী নভেম্বরের প্রথমার্ধে অনুষ্ঠিতব্য চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে নতুন কুঁড়ির লড়াই শেষ করবে।

যশোর শিল্পকলা একাডেমিতে (খুলনা-২ অঞ্চল) অনুষ্ঠিত প্রাথমিক বাছাই পর্বে ‘ইয়েস কার্ড’ পাওয়ার মাধ্যমে সাবিকের নতুন কুঁড়ি যাত্রা শুরু হয়। পরবর্তীতে সে বিভাগীয় পর্বের একমাত্র প্রতিযোগী হিসেবে চূড়ান্ত বাছাই পর্বে অংশগ্রহণের সুযোগ পায়। চূড়ান্ত বাছাই পর্ব শেষে সে সেরা-১০ এ স্থান করে নেয় এবং সবশেষে সেরা-৫ এ উত্তীর্ণ হলো।

সাবিক সাদত দৈনিক লোকসমাজের চিফ রিপোর্টার হাবিবুর রহমান রিপন ও শারমিন আক্তার শিউলীর একমাত্র সন্তান। সে সবার কাছে দোয়া কামনা করেছে।

নতুন কুঁড়ি যশোর
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

চৌগাছায় ম’র্টারশেল সদৃশ বস্তু উদ্ধার

ভোজন বাড়িতে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা (ভিডিও সহ )

যশোরে ২১টি ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কারে প্রতিমন্ত্রীর উদ্যোগে সরকারি অনুমোদন

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.