Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে ব্যাংকে বন্ধক রাখা জমি বিক্রি : বিপাকে ক্রেতা
  • যশোরে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত
  • তালায় বিএনপি অফিসের দুর্বৃত্তদের আগুন
  • ঝিকরগাছায় কৃষক কার্ড তৈরির লক্ষ্যে মতবিনিময়
  • ফকিরহাটে সড়কে গেল মোটরসাইকেল আরোহীর প্রাণ
  • বকেয়া বেতন দাবিতে যশোর আইটি পার্কে ‘চালডাল’ কর্মীদের বিক্ষোভ ভাংচুর
  • যশোরে মাছের ঘেরে যুবকের রক্তাক্ত মরদেহ
  • যশোরে সেচ পাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, মার্চ ৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরের ৬টি স্থানে শীতল বিশ্রামাগার ও সেবা কেন্দ্র স্থাপন

পথচারীদের জন্য সিএনআরএস এর ব্যতিক্রমী উদ্যোগ
banglarbhoreBy banglarbhoreমে ১৩, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

তীব্র গরমে হাঁপিয়ে ওঠা পথচারীদের জন্য এক অভিনব উদ্যোগ নিয়েছে বেসরকারি সংস্থা সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস)। স্টার্ট ফান্ড বাংলাদেশের অর্থায়নে যশোর পৌরসভার ৬টি জন গুরুত্বপূর্ণ স্থানে স্থাপন করা হয়েছে শীতল বিশ্রামাগার ও সেবা কেন্দ্র। এই সেবাকেন্দ্রগুলোতে প্রতিবন্ধী, রিকশাচালক, হকার, শ্রমিক, শিশু, বৃদ্ধ ও বস্তিবাসীসহ প্রায় ১৫ হাজার মানুষ বিনামূল্যে ডাক্তারি পরামর্শ, স্যালাইন ও বিশুদ্ধ জল পান করার সুযোগ পাবেন।

শহরের জজকোর্ট মোড়, মনিহার, পালবাড়ি, চাঁচড়া, শংকরপুর টার্মিনাল ও নিউ মার্কেট এলাকায় স্থাপিত এই ‘শীতল বিশ্রামাগার ও সেবা কেন্দ্র’ গুলোতে দেখা যায় তীব্র তাপদাহ থেকে বাঁচতে সাধারণ মানুষ বিশ্রাম নিচ্ছে। পাশাপাশি রিক্সাচালক, হকার, প্রতিবন্ধী, শিশু, বৃদ্ধ নারী-পুরুষ, ও বস্তিবাসীদের মধ্যে ছাতা, ছোট ফ্যান, পানি, গ্লুকোজ, ক্যাপ বিতরণ করা হচ্ছে। এছাড়াও, অসুস্থ বোধ করলে সেখানে কর্মরত ডাক্তারের মাধ্যমে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবাও প্রদান করা হচ্ছে।

এই ব্যতিক্রমী উদ্যোগের ফলে গরমে কাহিল হয়ে পড়া মানুষ কিছুটা হলেও স্বস্তি পাচ্ছেন। সিএনআরএস-এর এই উদ্যোগ ৪৫ দিন ধরে পথচারীদের সেবা প্রদান করবে। এছাড়াও, সাধারণ মানুষকে তাপদাহের প্রভাব এবং তা থেকে রক্ষা পাবার বিভিন্ন কৌশল সম্পর্কে সচেতন করতে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হচ্ছে। এছাড়া সেবা কেন্দ্রে রাখা হয়েছে অভিযোগ জানানোর ব্যবস্থা। মন্তব্য ক্যানভাসে সহজেই নিজেদের মতামত লিখতে পারছেন সেবা নিতে আসা ব্যক্তিরা। অসুস্থ পথচারীদের তাৎক্ষণিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার এই পদক্ষেপ ইতোমধ্যেই সর্বসাধারণের প্রশংসা কুড়িয়েছে।

শীতল বিশ্রামাগার ও সেবা কেন্দ্র গিয়ে কথা হয় রিকসা চালক জহিরুল হক, দিনমজুর বসির উদ্দীন, হোটেল শ্রমিক হোসনেআরাসহ একাধিক ব্যক্তির সাথে। তারা বলেন, যশোরে প্রচন্ড গরম পরছে। কোথাও বসে বিশ্রাম নেওয়ার মত অবস্থা নেই। এখানে এসে ছায়ায় বসতে পারছি। উনারা পানি, স্যালাইন, গ্লুকোজ দিচ্ছেন। গরমের হাত থেকে কিছুটা হলেও স্বস্তি পাচ্ছি।

এই প্রজেক্টের কো অর্ডিনেটর মোস্তফা হায়দার মিলন বলেন, প্রচন্ড তাপদাহে মানুষের স্বস্তির জন্য এই কুলিং স্টেশন চালু করা হয়েছে। প্রতিদিন শত শত মানুষ এই স্টেশনগুলোতে সেবা নিচ্ছেন। একাধিক ব্যক্তির সমন্বয়ে স্টেশনগুলোতে মেডিকেল টিম ও স্বেচ্ছাসেবকরা কাজ করে যাচ্ছে।

ব্যতিক্রমী উদ্যোগ যশোরে শীতল বিশ্রামাগার ও সেবা কেন্দ্র সিএনআরএস
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে ব্যাংকে বন্ধক রাখা জমি বিক্রি : বিপাকে ক্রেতা

মার্চ ২, ২০২৬

যশোরে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত

মার্চ ২, ২০২৬

তালায় বিএনপি অফিসের দুর্বৃত্তদের আগুন

মার্চ ২, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.