Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কখনো এমপি, কখনো উপদেষ্টা : ক্ষমতার প্রভাবে মুক্তেশ্বরী দখল, প্রতিবাদে পদযাত্রা (ভিডিও সহ)
  • সাতক্ষীরায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে মানববন্ধন
  • কোটচাঁদপুরে পারিবারিক কলহে ৩ নারীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম
  • যশোরে ভোক্তার অভিযানে চার প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
  • যশোরে নেটিভ এনইসিটি সংস্থার মতবিনিময়
  • এডিস মশার লার্ভা ধ্বংস ও সচেতনতায় যশোরে রেড ক্রিসেন্টের মাসব্যাপি কর্মসূচি
  • সনাক যশোর উদ্যোগে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উদযাপন
  • যশোরে প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, জুন ১৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ফেব্রুয়ারি ১০, ২০২৬

যশোরের ৬ আসনের ৭১ অতিগুরুত্বপূর্ণ কেন্দ্রে বাড়তি নিরাপত্তা

banglarbhoreBy banglarbhoreNo Commentsফেব্রুয়ারি ১০, ২০২৬
Facebook Twitter WhatsApp
যশোরের ৬ আসনের ৭১ অতিগুরুত্বপূর্ণ কেন্দ্রে বাড়তি নিরাপত্তা
প্রতিকী ছবি
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর জেলার ৬টি সংসদীয় আসনের ৭১টি অতিগুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করেছে প্রশাসন। জেলার মোট ৮২৪টি ভোটকেন্দ্রে শতভাগ সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইলকোর্ট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, যশোর-১ (শার্শা) আসনে ১০২টি কেন্দ্রের মধ্যে ৫১টি গুরুত্বপূর্ণ। যশোর-২ (ঝিকরগাছা ও চৌগাছা) আসনে মোট ১৭৫টি কেন্দ্রের মধ্যে ৪৫টি গুরুত্বপূর্ণ, যার মধ্যে চৌগাছায় ২৩টি এবং ঝিকরগাছায় ২২টি কেন্দ্র রয়েছে।

যশোর-৩ (সদর) আসনে ১৯০টি কেন্দ্রের মধ্যে ৫০টি গুরুত্বপূর্ণ। যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনে ১৪৮টির মধ্যে ৪২টি গুরুত্বপূর্ণ। যশোর-৫ (মণিরামপুর) আসনে ১২৮টি কেন্দ্রের মধ্যে ৯৩টি গুরুত্বপূর্ণ কেন্দ্র রয়েছে, যা জেলার মধ্যে সর্বাধিক। যশোর-৬ (কেশবপুর) আসনে ৮১টি কেন্দ্রের মধ্যে ২১টি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে।

জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম জানান, প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন। গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত অস্ত্রধারী পুলিশ সদস্য মোতায়েন থাকবে। এছাড়া দুই শতাধিক স্ট্রাইকিং ফোর্স প্রস্তুত রাখা হয়েছে। ৭১ জন পুলিশ সদস্য বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করবেন, যা ‘সুরক্ষা’ অ্যাপসের মাধ্যমে পর্যবেক্ষণ করা যাবে। কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হলে রিজার্ভ ফোর্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছাবে।

তিনি আরও জানান, ১১ ফেব্রুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইলকোর্ট কার্যক্রম পরিচালিত হবে।

যশোরের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ আশেক হাসান বলেন, জেলার শতভাগ ভোটকেন্দ্র সিসিটিভি নজরদারির আওতায় আনা হয়েছে, যা এ জেলায় প্রথম। অতিগুরুত্বপূর্ণ ও গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সেনাবাহিনী, র‌্যাব, বিজিবি, পুলিশ ও আনসার সদস্যরা স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবেন। পাশাপাশি নির্বাহী ও বিচারিক ম্যাজিস্ট্রেট মাঠে থাকবেন।

তিনি আরও জানান, নির্বাচনী দায়িত্ব পালনে যশোরের ৬টি আসনে ১৫ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারী নিয়োজিত থাকবেন। ইতোমধ্যে ১১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন এবং সোমবার থেকে আরও ৪০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট যুক্ত হয়েছেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

কখনো এমপি, কখনো উপদেষ্টা : ক্ষমতার প্রভাবে মুক্তেশ্বরী দখল, প্রতিবাদে পদযাত্রা (ভিডিও সহ)

সাতক্ষীরায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে মানববন্ধন

কোটচাঁদপুরে পারিবারিক কলহে ৩ নারীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.