Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • তারেক রহমানের যশোর আগমন ঘিরে বিএনপির প্রচারণা
  • রত্নগর্ভা মায়েদের সম্মাননা দেবে শেকড়
  • যশোরে ইন্টারনেট টাওয়ারের নামে প্রতারণায় জনির ৩ দিনের রিমান্ড
  • যবিপ্রবিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সমাপ্ত
  • তারেক রহমানের যশোর সফর ঘিরে যুবদলের শুভেচ্ছা মিছিল
  • যশোরে পরিত্যক্ত মোটরসাইকেল উদ্ধার মালিকের সন্ধান মেলেনি
  • যশোরে বিজিবির অভিযানে ৬২ কোটি টাকার মালামাল আটক
  • নারী আসনে মনোনয়ন পেলেন মুন্নী
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, এপ্রিল ২১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে অজ্ঞান পার্টির কবলে মহিলা : খোয়া ২ লক্ষাধিক টাকার মালামাল

banglarbhoreBy banglarbhoreমে ৩১, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোরে এক নারীকে চেতনানাশক স্প্রে করে সোনার গহনা, টাকা ও মোবাইল ফোনসহ ২ লাখ ৩৬ হাজার টাকার মালামাল নিয়ে চম্পটের অভিযোগে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। ভুক্তভোগি যশোর কুইন্স হসপিটালের মেডিকেল টেকনোলজিস্ট রিপা খাতুন এ ঘটনায় মামলা করেন। রিপা চৌগাছার সুখপুকুরিয়া গ্রামের মেয়ে কিন্তু শহরের জেলরোডে ভাড়া থাকেন।

তিনি এজাহারে উল্লেখ করেছেন, গত ৭ এপ্রিল ডিউটি শেষে বিকেল সোয়া চারটার দিকে ভাড়াবাড়িতে ফিরছিলেন। সে সময় বাড়ির সামনে অজ্ঞাত কিছু লোকজনকে দেখতে পান। তারা তার কাছে গিয়ে কিছু ওষুধ বিক্রির কথা বলে। তিনি প্রথমে রাজি না হলেও পরে তাদের জোরাজুড়িতে রাজি হন।

সে সময় একজন তার নাকের কাছে একটি স্প্রে করলে তিনি অজ্ঞান হয়ে পড়েন। পরে ওই ব্যক্তিরা তার শরীর থেকে ও পারস থেকে সোনার অলংকার, একটি মোবাইল ফোনসেট, নগদ ৩০ হাজার টাকাসহ দুই লাখ ৩৬ হাজার টাকার মালামাল লুট করে নেয়। তার ব্যাগে থাকা কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্রও নিয়ে যায়। পরে ওই বাড়ির ভাড়াটিয়ারা তাকে রাস্তায় পড়ে থাকতে দেখে কুইন্স হসপিটালে নিয়ে যায়।

সেখানে চিকিৎসা নিয়ে তিনি কিছুটা সুস্থ হয়ে বাড়ির লোকজনকে জানিয়ে কোতোয়ালি থানায় অভিযোগ করেন। পুলিশ গত বৃহস্পতিবার রাতে অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

তারেক রহমানের যশোর আগমন ঘিরে বিএনপির প্রচারণা

এপ্রিল ২১, ২০২৬

রত্নগর্ভা মায়েদের সম্মাননা দেবে শেকড়

এপ্রিল ২১, ২০২৬

যশোরে ইন্টারনেট টাওয়ারের নামে প্রতারণায় জনির ৩ দিনের রিমান্ড

এপ্রিল ২১, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.