Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কখনো এমপি, কখনো উপদেষ্টা : ক্ষমতার প্রভাবে মুক্তেশ্বরী দখল, প্রতিবাদে পদযাত্রা (ভিডিও সহ)
  • সাতক্ষীরায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে মানববন্ধন
  • কোটচাঁদপুরে পারিবারিক কলহে ৩ নারীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম
  • যশোরে ভোক্তার অভিযানে চার প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
  • যশোরে নেটিভ এনইসিটি সংস্থার মতবিনিময়
  • এডিস মশার লার্ভা ধ্বংস ও সচেতনতায় যশোরে রেড ক্রিসেন্টের মাসব্যাপি কর্মসূচি
  • সনাক যশোর উদ্যোগে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উদযাপন
  • যশোরে প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, জুন ১৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ফেব্রুয়ারি ৯, ২০২৬

যশোরে অমিতের পক্ষে হসপিটাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক-কর্মকর্তাদের প্রচারণা

banglarbhoreBy banglarbhoreNo Commentsফেব্রুয়ারি ৯, ২০২৬
Facebook Twitter WhatsApp
যশোরে অমিতের পক্ষে হসপিটাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক-কর্মকর্তাদের প্রচারণা
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর সদর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষে এবার নির্বাচনী প্রচারণায় সক্রিয়ভাবে মাঠে নেমেছেন যশোরের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক ও কর্মকর্তারা।

সোমবার দিনব্যাপি একঝাঁক উদ্যোমী তরুণ ও স্বাস্থ্যখাতের প্রতিনিধিরা যশোর শহরের বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে গিয়ে অমিতের পক্ষে ভোট প্রার্থনা করেন। এ সময় তারা সাধারণ মানুষের কাছে ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান এবং অনিন্দ্য ইসলাম অমিতের জন্য দোয়া কামনা করেন।

প্রচারণা কার্যক্রমে তাদের সঙ্গে উপস্থিত ছিলেন যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান এবং সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম সোহান। তারা বিভিন্ন ব্যবসায়ী ও পেশাজীবী সংগঠনের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং নির্বাচনে অমিতের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এদিন প্রচারণাকারীরা শহরের নানা শ্রেণি-পেশার মানুষের কাছে গিয়ে ধানের শীষের পক্ষে সমর্থন চান। স্বাস্থ্যসেবা খাতের প্রতিনিধিরা বলেন, যশোরের উন্নয়ন ও সেবামুখী রাজনীতি নিশ্চিত করতে অমিতের বিকল্প নেই। তাই তারা দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ভোট দেয়ার অনুরোধ জানান।

এ সময় প্রচারণায় অংশ নেন মাতৃসেবা ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক মনিরুল ইসলাম, আল শেফা হাসপাতালের চেয়ারম্যান চঞ্চল হোসেন, রয়েল মেডিকেলের চেয়ারম্যান ইকবাল হোসেন, গাজী হাসপাতালের ব্যবস্থাপক সাইফুল ইসলাম, আস্থা ডায়াগনস্টিকের ব্যবস্থাপক সোহেল রানা, নিউ লাইফ হাসপাতালের ম্যানেজার ইয়াসিন হোসেন, বন্ধন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আলমগীর হোসেন লিটন, উত্তরা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সালাম, মেডিল্যাব হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক জোসনা আরা মনি, বন্ধন হাসপাতালের পরিচালক রাজা রানা, গাজী হাসপাতালের পরিচালক রিপন রানা, রয়েল মেডিকেল ডায়াগনস্টিকের পরিচালক আতিকুর রহমান প্রমুখ।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

কখনো এমপি, কখনো উপদেষ্টা : ক্ষমতার প্রভাবে মুক্তেশ্বরী দখল, প্রতিবাদে পদযাত্রা (ভিডিও সহ)

সাতক্ষীরায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে মানববন্ধন

কোটচাঁদপুরে পারিবারিক কলহে ৩ নারীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.