Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ
  • ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন
  • মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন
  • সাতক্ষীরার শ্যামনগরে ছাত্রীশূন্য বিদ্যালয়ে সরকারি বই উত্তোলন ও অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় বাংলাদেশ জাসদের জেলা কাউন্সিল অনুষ্ঠিত
  • রামপালে ক্যান্সার স্ক্রিনিং ও মূল্যায়ন সেবার উদ্বোধন প্রতিমন্ত্রীর
  • চুড়ামনকাটিতে কৃতি শিক্ষাথীদের সংবর্ধনা দিলেন যুবনেতা তপন
  • মহালয়ার মধ্য দিয়ে দেবী দুর্গার মর্তে আগমন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, October 11
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে অযৌক্তিক পৌরকর ও অব্যবস্থাপনার প্রতিবাদে লিফলেট বিতরণ

banglarbhoreBy banglarbhoreNovember 11, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
অযৌক্তিক কর বৃদ্ধি, সেবাখাতে অনিয়ম ও পৌরসভার অব্যবস্থাপনার বিরুদ্ধে নাগরিকদের সচেতনতায় লিফলেট বিতরণ করা হয়েছে। ‘যশোর পৌর নাগরিক কমিটি’র উদ্যোগে মঙ্গলবার শহরের গুরুত্বপূর্ণ এলাকায় লিফলেট বিতরণ করা হয়। সংগঠনের নেতারা পৌরবাসীর হাতে হাতে লিফলেট তুলে ধরে নাগরিক অধিকার পুনরুদ্ধারের আহ্বান জানান। লিফলেটে বৈষম্যমূলক কর বাতিল, দুর্নীতির তদন্ত, পানি কর প্রত্যাহার, ময়লা অপসারণে অতিরিক্ত ফি বন্ধ, এনওসি ফি সর্বোচ্চ ৫০০ টাকায় সীমাবদ্ধ এবং নতুন সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের দাবি জানানো হয়।

লিফলেট বিতরণের সময় নেতৃবৃন্দ বলেন, পাড়া-মহল্লায় সংগঠিত হয়ে পৌরসভার স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এ সময় নাগরিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের গুরুত্বারোপ করেন তারা। লিফলেট বিতরণের সময় উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক শওকত আলী খান, সদস্য সচিব জিল্লুর রহমান ভিটু, উপদেষ্টা গোলাম ফারুক লিটন, সংগঠনের নেতা সাবেক ফুটবলার আক্তারুজ্জামান, নওশের আলী, অধ্যক্ষ শাহিন ইকবাল, প্রকৌশলী আব্দুল মতিন, তসলিম উর রহমান, আহমেদ সাঈদ নাসির শেফার্ড, শেখ আলাউদ্দিন, দিপ কামাল, বাপ্পি, সাব্বির মালিক, মনি খান, হাসান হাফিজুর রহমান, লুৎফর রহমান, সাবেক ক্রিকেটার কাজী মোজাম্মেল হক সোহেল, আবুল হোসেন, এফ ম নসরুল্লাহ, চৌধুরী মাহমুদ রেজা, ছমির আহমেদ, আব্দুস শুকুর, রফিকুল ইসলাম, হুমায়ুন কবির সেতু প্রমুখ।

প্রেসক্লাব থেকে দড়াটানা হাজী মোহম্মদ মহসিন সড়ক কাপুড়িয়া পট্টি পর্যন্ত প্রচার পত্র বিতর করা হয়। আজ বুধবার বেলা ১১ টায় চৌরাস্তায় জমায়েত ও রবীন্দ্রনাথ ( আরএন রোড) সড়কে প্রচারপত্র বিতরণ করা হবে। সকল পৌর নাগরিককে উক্ত কর্মসূচিতে অংশগ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা।

পৌরকর প্রতিবাদ যশোর লিফলেট বিতরণ
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ

    October 10, 2026

    ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন

    October 10, 2026

    মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন

    October 10, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.