প্রতিবেদক
যশোরে চাকুসহ দুই দুর্বৃত্তকে আটক করেছে পুলিশ। গত ৭ ফেব্রুয়ারি রাতে শহরের নীলগঞ্জ সাহাপাড়া থেকে তাদের আটক করা হয়। এই ঘটনায় তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দিয়ে আজ (বৃহস্পতিবার) আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
আটকরা হলো, যশোর শহরের বারান্দী মোল্যাপাড়া আমতলার হাবিবুর রহমান ও সদর উপজেলার সুলতানপুর গ্রামের দক্ষিণপাড়ার আপন হোসেন।
সদর ফাঁড়ি পুলিশের এটিএসআই জসিম উদ্দিন জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কয়েকজন উঠতি বয়সের দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে নিজেদের অবস্থান জানানোর চেষ্টা করছে। রাত ১০টার দিকে সেখানে গেলে পুলিশ দেখে তারা দৌঁড়ে পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া করে ওই দুইজনকে আটক করা হলেও তাদের সাথে থাকা আরো ২/৩ জন পালিয়ে চলে যায়। পরে আটক আপনের কাছ থেকে একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়। গতকাল তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা সদর ফাঁড়ি পুলিশের এসআই এমরানুর কবীর।
শিরোনাম:
- যশোরে মানব পাচার প্রতিরোধে জেলা পর্যায়ে সম্মেলন অনুষ্ঠিত
- আজ যশোর পুরাতন লোহা ও মটর পার্টস ব্যবসায়ী মালিক সমিতির নির্বাচন
- অভয়নগরে ব্যবসায়ী আনিসুর রহমান হত্যার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- সাড়ে চার হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক আটক
- যশোরে দু’দিনব্যাপি নেট্যাৎসব সমাপ্ত
- সাংবাদিক ফারাজী আহমেদ সাঈদ বুলবুলের স্ত্রীর ইন্তেকাল
- স্বামী ও শশুরবাড়ির সদস্যদের বিচার চেয়ে যশোরে গৃহবধূর সংবাদ সম্মেলন
- যবিপ্রবির অভিযুক্ত শিক্ষককে অ্যাকাডেমিক কার্যক্রম থেকে বিরত রাখার সিদ্ধান্ত

