বাংলার ভোর প্রতিবেদক
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) যশোর জেলা কমিটির উদ্যোগে আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উদযাপন করা হয়েছে। শনিবার সকালে দিবসটি উপলক্ষে ভৈরব নদের তীরে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাপা কেন্দ্রীয় নেতা ও যশোর জেলা কমিটির আহ্বায়ক খন্দকার আজিজুল হক মনি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাপার নেতা অধ্যক্ষ পাভেল চৌধুরী, শিক্ষক নেতা অধ্যাপক আবু সাঈদ মো. আতিকুর রহমান, অধ্যাপক গোপিকান্ত সরকার, শাহজাহান নান্নু, অধ্যাপক আব্দুল গফুর, অধ্যাপক মুক্তার আলী, শিক্ষক নেতা অধ্যাপক জাহাঙ্গীর আলম, উজ্জ্বল কুমার বালা, রুবাইদুল হক সুমন, রাশেদ খান, শ্রাবস্তি আহমদ, দীপক কুমার রায়, মাসুদুর রহমান টিটো, জামিল আহম্মেদ মুকুলসহ বাপা নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে সমমনা সংগঠন অর্পণ মানব কল্যাণ সংস্থা, বঞ্চিতা, আইইডি ও মহিলা পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মানববন্ধন ও আলোচনা সভায় বক্তারা নদী দূষণ রোধ, নদী সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে নদী ও পরিবেশকে রক্ষা করার ওপর গুরুত্বারোপ করেন। তারা সমাজের সকল স্তরের মানুষকে সচেতন হয়ে নদী ও পরিবেশের সংরক্ষণে অংশ নিতে আহ্বান জানান।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ডা. আহসান হাবিব এবং সঞ্চালনা করেন শেখ রাকিবুল ইসলাম নয়ন।

Share.
Exit mobile version