Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মেয়ের বান্ধবী খুব খারাপ জিজ্ঞাসাবাদের দাবি মায়ের
  • বেশি দামে আগাম শীতকালীন সবজি, খুশি ব্যবসায়ীরা
  • ইজিবাইকে লিথিয়াম ব্যাটারি ব্যবহারের উদ্যোগ চালকদের আয় বাড়ার সম্ভাবনা : প্রতিমন্ত্রী অমিত
  • যশোরে পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ৪৮ ফ্ল্যাটের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
  • একমাত্র সন্তানকে হারিয়ে নির্বাক বাবা-মা দাদার কবরের পাশে চিরনিদ্রায় তাজমিন
  • সরকার জনগণের কল্যাণে কাজ করছে : প্রতিমন্ত্রী অমিত
  • ইসলামী যুব আন্দোলনের যশোরের সভাপতি খাইরুল বাশার ও সম্পাদক আব্দুল আউয়াল
  • স্ত্রী নির্যাতনের অভিযোগ অস্বীকার, নিরপেক্ষ তদন্ত দাবি স্বামীর
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, October 10
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে ইজিবাইক ধোয়া নিয়ে দ্বন্দ্বেই খুন হন জাহিদুল

banglarbhoreBy banglarbhoreOctober 25, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
যশোরে ইজিবাইক চালকের হাতে আরেক ইজিবাইক চালক হত্যার ঘটনায় ঘাতক চালক আশরাফুল ইসলাম আশাকে আটক করেছে পিবিআই সদস্যরা। আটক আশরাফুল ইসলাম ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের খেদাপাড়া গ্রামের বাসিন্দা। তিনি বর্তমানে যশোর শহরের চারখাম্বা মোড়ে কামাল হোসেনের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকতেন। বৃহস্পতিবার রাত ১০টা ৩০ মিনিটে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানাধীন স্কয়ার কোম্পানির গেটের সামনে থেকে র‌্যাব-৯ এর সহযোগিতায় তাকে আটক করা হয়।

শুক্রবার বিকেলে তাকে যশোর আদালতে সোপর্দ করা হলে তিনি হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা আশরাফুলের জবানবন্দি গ্রহণ শেষে কারাগারে পাঠানোর আদেশ দেন। গত শনিবার সকালে যশোর শহরের আশ্রম রোডসংলগ্ন রামকৃষ্ণ আশ্রমের সামনে কথাকাটাকাটির এক পর্যায়ে ইজিবাইক চালক আশরাফুল ইসলাম আশা কাঠ দিয়ে আঘাত করেন অপর ইজিবাইক চালক জাহিদুল ইসলামকে। পরে তাকে হাসপাতালে রেখে পালিয়ে যায় আশা।

পিবিআই যশোরের পুলিশ সুপার কামরুজ্জামান জানান, ঘটনার দিন রাতেই নিহতের ছোট ভাই অহিদ শেখ কোতোয়ালি থানায় আশাকে আসামি করে একটি হত্যা মামলা করেন। পরে মামলার তদন্তভার পিবিআই যশোরের কাছে হস্তান্তর করা হয়। প্রথমে আশার অবস্থান শনাক্ত করা হয়। পরে র‌্যাবের সহযোগিতায় তাকে আটক করা হয়। আটক হওয়ার পর আশা জানায়, ঘটনাস্থলে সে ইজিবাইক পরিষ্কার করছিল। অন্যদিকে, পরিষ্কারের জন্য সিরিয়ালে ছিলেন জাহিদুল। আশার সময় বেশি লাগায় ক্ষিপ্ত হন জাহিদুল। এ সময় তিনি বলেন, সারাদিনের অর্ধেকই চলে যাচ্ছে ইজিবাইক পরিষ্কার করতে, তাহলে চালাবো কখন? এই কথায় রেগে গিয়ে আশা লাঠি দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই মারা যান জাহিদুল।

তিনি আরও জানান, আটকের পর শুক্রবার আশাকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে যশোর আদালতে সোপর্দ করা হয়। বিকেলে আদালতে জবানবন্দি গ্রহণ শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ইজিবাইক খুন জাহিদুল দ্বন্দ্ব যশোর
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    মেয়ের বান্ধবী খুব খারাপ জিজ্ঞাসাবাদের দাবি মায়ের

    October 9, 2026

    বেশি দামে আগাম শীতকালীন সবজি, খুশি ব্যবসায়ীরা

    October 9, 2026

    ইজিবাইকে লিথিয়াম ব্যাটারি ব্যবহারের উদ্যোগ চালকদের আয় বাড়ার সম্ভাবনা : প্রতিমন্ত্রী অমিত

    October 9, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.