Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • উন্মুক্ত হরমুজ পার হতে লাগবে অনুমতি
  • বিবর্তনের বৈশাখী উৎসবের সমাপনী
  • মিলছে না তেল : বহু সবজির সেঞ্চুরি পার
  • যশোর কেন্দ্রীয় কারাগারে সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু
  • চৌগাছায় গ্যাস ট্যাবলেট সেবনে কিশোরের মৃত্যু
  • কেশবপুরে স্ত্রীর মর্যাদা ফিরে পেতে সংবাদ সম্মেলন
  • বাগআঁচড়ায় প্রতারণার ফাঁদে শিক্ষার্থী
  • তারেক রহমানের আগমন : ঝিকরগাছায় বিএনপির যৌথ প্রস্তুতি সভা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, এপ্রিল ১৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে উদ্ভাবনী ধারণা প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত

banglarbhoreBy banglarbhoreফেব্রুয়ারি ২৪, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
‘এসো দেশ বদলায়, পৃথিবী বদলাই’ স্লোগান সামনে রেখে যশোরে তারুণ্যের উৎসবের অংশ হিসেবে উদ্ভাবনী ধারণা প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে কালেক্টরেট স্কুল অডিটোরিয়ামে তারুণ্যের উদ্ভাবনী ধারণার খোঁজে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক এ অনুষ্ঠান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান কামরুল ইসলাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ।

তারুণ্যের উদ্ভাবনী ধারণার খোঁজে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক এই অনুষ্ঠানে যশোরে ১০ টি প্রতিষ্ঠান তাদের প্রজেক্ট ও প্রেজেন্টেশন উপস্থাপন করেন। বিচারকদের বিবেচনায় ১০ টি প্রতিষ্ঠানের মধ্যে প্রতিযোগিতায় প্রথম হয়েছে যশোর জেলা স্কুল, দ্বিতীয় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও ড. আব্দুর রাজ্জাক মিনিউসিপ্যাল প্রিন্সিপল কলেজ তৃতীয় স্থান অধিকার করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেন, এই উদ্ভাবনীর কিছু জাতীয় পর্যায়ে ব্যবহার করা যায় কি না সেটা দেখা হবে। নতুন প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে আমাদের মানুষের সমস্যা সমাধান করতে হবে। মানুষের সমস্যার ধরণ অনুসারে প্রযুক্তি, ডিভাইস ব্যবহার করতে হবে। আমরা আমাদের জায়গা থেকে নতুন নতুন প্রযুক্তি অবিস্কারের চেষ্টা করব। পৃথিবী এগিয়ে যাচ্ছে আমরাও এগিয়ে যেতে চাই।

আলোচনা সভা যশোর
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

বিবর্তনের বৈশাখী উৎসবের সমাপনী

এপ্রিল ১৭, ২০২৬

মিলছে না তেল : বহু সবজির সেঞ্চুরি পার

এপ্রিল ১৭, ২০২৬

যশোর কেন্দ্রীয় কারাগারে সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

এপ্রিল ১৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.