Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে বোতলজাত ভোজ্য তেলের সংকট ! ভোগান্তিতে ক্রেতা
  • নাভারণে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল
  • নাভারণের শতবর্ষী পশুহাট চালুর প্রস্তুতি
  • যশোরে ভোক্তার অভিযানে চৌধুরী কিচেনসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা
  • যশোরে ১০ লাখ টাকার মাদক ও চোরাচালানী পণ্য আটক
  • অভয়নগরে ১২টি ককটেল বোমাসহ যুবক গ্রেফতার
  • ২৪ ঘণ্টার মধ্যেই দেশ থেকে চাঁদাবাজি নির্মূল করা সম্ভব : গাজী এনামুল হক এমপি
  • সরকার শিক্ষাখাতকে আধুনিকায়ন করতে বদ্ধপরিকর : এমপি মতিয়ার রহমান
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, মার্চ ১১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে একরাতে গুলি করে ও গলা কেটে দুই খুন

banglarbhoreBy banglarbhoreআগস্ট ১০, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোরে একরাতে দুই খুনের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে যশোর সদরের চুড়ামনকাটি ও বাহাদুরপুরে এই ঘটনা ঘটে। রাত ১১টার দিকে চুড়ামনকাটির বাদিয়াটোলা গ্রামে মাথায় গুলি করে মেহের আলী (৪৫) নামে এক প্রবাসীকে হত্যা করে দুবৃর্ত্তরা। নিহত মেহের আলী ওই এলাকার আব্দুল মালেক মন্ডলের ছেলে। তিনি গত ২৬ জুলাই কুয়েত থেকে দেশে ফেরেন। বিদেশ যাওয়ার আগে তিনি স্থানীয় বিএনপির সক্রিয় কর্মী ছিলেন। স্বজনদের দাবি, চাঁদাবাজি ও রাজনৈতিক কোন্দলে এই খুনের ঘটনা ঘটেছে।


একই রাতে যশোর সদরের বাহাদুরপুর আড়পাড়ায় জাহাঙ্গীর আলম মিঠু (৩২) নামে আরেক প্রবাসী খুন হন। তিনি বছর দুয়েক আগে বাড়িতে এসে টাইলস্ মিস্ত্রির কাজ করতেন। মিঠু ওই এলাকার মোদাচ্ছের আলীর ছেলে।

স্বজনরা জানান, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে মিঠুকে তার বন্ধুরা চা খাওয়ার জন্য ডেকে নিয়ে যায়। ৮টার পর থেকে তার মোবাইল ফোন বন্ধ হয়ে যায়। পরে শনিবার সকাল ৬টার দিকে মাঠে কাজ করতে গিয়ে এলাকাবাসী তার মরদেহ দেখতে পান। তার গলা কেটে হত্যা করা হয়েছে বলে জানান তারা।

যশোর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, হত্যার কারণ ও খুনিদের সনাক্ত করতে পুলিশ তদন্ত করছে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। অভিযান চলছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে বোতলজাত ভোজ্য তেলের সংকট ! ভোগান্তিতে ক্রেতা

মার্চ ১০, ২০২৬

নাভারণে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

মার্চ ১০, ২০২৬

নাভারণের শতবর্ষী পশুহাট চালুর প্রস্তুতি

মার্চ ১০, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.