Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • নাভারণে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল
  • নাভারণের শতবর্ষী পশুহাট চালুর প্রস্তুতি
  • যশোরে ভোক্তার অভিযানে চৌধুরী কিচেনসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা
  • যশোরে ১০ লাখ টাকার মাদক ও চোরাচালানী পণ্য আটক
  • অভয়নগরে ১২টি ককটেল বোমাসহ যুবক গ্রেফতার
  • ২৪ ঘণ্টার মধ্যেই দেশ থেকে চাঁদাবাজি নির্মূল করা সম্ভব : গাজী এনামুল হক এমপি
  • সরকার শিক্ষাখাতকে আধুনিকায়ন করতে বদ্ধপরিকর : এমপি মতিয়ার রহমান
  • সুন্দরবনে কোস্ট গার্ডর অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ দয়াল বাহিনীর সদস্য আটক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, মার্চ ১০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে এতিম ও অসহায়দের সম্মানে জারা উন্নয়ন সংস্থার ইফতার

banglarbhoreBy banglarbhoreমার্চ ১০, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোরে দুস্থ, অসহায় ও ছিন্নমূল এতিম শিশুদের সম্মানে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার শহরের পৌর কমিউনিটি সেন্টারে জারা উন্নয়ন সংস্থার আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক কাজী বরকত আলী। বিশেষ অতিথি ছিলেন বাংলার ভোর পত্রিকার প্রকাশক ও সম্পাদক সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন জ্যোতি, যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক আহমেদ, বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ব্যারিস্টার আশিকুর রহমান এবং ঝিনাইদহের সরকারি মাহতাব উদ্দীন কলেজের অধ্যক্ষ মাহবুবুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জারা উন্নয়ন সংস্থার চেয়ারম্যান ও জাতীয় নাগরিক পার্টি যশোরের প্রধান সমন্বয়কারী মো. নুরুজ্জামান। দোয়া পরিচালনা করেন মাওলানা জহুরুল আলম।

ইফতার মাহফিলে বক্তারা বলেন, অসহায় ও এতিম শিশুদের সঙ্গে বসে একসঙ্গে ইফতার করতে পারা সত্যিই সৌভাগ্যের বিষয়। সমাজে অনেক সামর্থ্যবান মানুষ আছেন, যারা চাইলে এমন মানবিক আয়োজন করতে পারেন। সমাজের ছিন্নমূল ও পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়াই মানবিক দায়িত্ব।

বক্তারা আরও বলেন, জারা উন্নয়ন সংস্থার মতো উদ্যোগ সমাজে মানবিকতা ও সহমর্মিতার বার্তা ছড়িয়ে দেয়। সবাই নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ালে একটি সহমর্মী সমাজ গড়ে তোলা সম্ভব।

অনুষ্ঠান শেষে এতিম ও অসহায়দের সঙ্গে অংশগ্রহণকারীরা ইফতার করেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

নাভারণে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

মার্চ ১০, ২০২৬

নাভারণের শতবর্ষী পশুহাট চালুর প্রস্তুতি

মার্চ ১০, ২০২৬

যশোরে ভোক্তার অভিযানে চৌধুরী কিচেনসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা

মার্চ ১০, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.