Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে প্রাথমিকে শিক্ষক সংকট তীব্র : প্রধান শিক্ষক নেই ৬৯১, সহকারী শিক্ষক ৬১৫
  • যশোরে পিস্তল ঠেকিয়ে গুলি করার চেষ্টা থানায় অভিযোগ
  • খালেদা জিয়ার জন্মদিনে যশোর জেলা বিএনপির দোয়া মাহফিল
  • শিশুদের বইয়ের পাতায় ফেরাতে হবে : প্রতিমন্ত্রী অমিত
  • যশোরে ‘স্টাডি সল্যুশন’ ব্রাঞ্চ উদ্বোধন
  • যশোরে পিস স্কুল অ্যান্ড কলেজে সিরাতুন্নবী (সা.) উদযাপন ও পুরস্কার বিতরণী
  • ব্রাদার টিটোস হোমে জমজমাট ‘বিটিএইচ পাঞ্জা লড়াই ২০২৬’
  • মহেশপুর সীমান্তে নারী শিশুসহ আটক ৪ বাংলাদেশি
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, August 16
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে কাঠের কুটির শিল্পে ভাগ্য বদল : মাসে আয় কোটি টাকা

banglarbhoreBy banglarbhoreSeptember 8, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
oplus_0
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ
যশোরের কেশবপুর উপজেলার চারটি গ্রাম এখন কাঠের কুটির শিল্পের জন্য পরিচিত। আলতাপোল, কন্দর্পপুর, বড়েঙ্গা ও মঙ্গলকোট গ্রামের শত শত মানুষ এই শিল্পে কাজ করে নিজেদের ভাগ্য পরিবর্তন করেছেন।

এক সময়ের দিনমজুর বা অন্যের জমিতে কামলা খেটে খাওয়া মানুষগুলো এখন এই কুটির শিল্পের মাধ্যমে স্বাবলম্বী। ছোট ছোট কাঠের টুকরা থেকে তৈরি হচ্ছে বিভিন্ন ধরনের মোমদানি, ফুলদানি, চুড়ির আলনা, কলস, বাটি, খুনতিসহ নানা ধরনের নিত্য ব্যবহার্য সামগ্রি।

প্রায় দুই যুগ আগে আলতাপোল গ্রামের ইনসার আলী ভারত থেকে এই শিল্পের কাজ শিখে এসে শুরু করেন। তার সাফল্য দেখে এলাকার আরও অনেকে এই কাজে যুক্ত হন। বর্তমানে এই চারটি গ্রামে প্রায় ৩০০টি কারখানা গড়ে উঠেছে। এসব কারখানায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ১৫ হাজার মানুষ জড়িত। তারা ভোর থেকে গভীর রাত পর্যন্ত কাজ করে বিভিন্ন ধরনের পণ্য তৈরি করেন। এই পণ্য দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়।

তবে, এই অঞ্চলের কাঠের কুটির শিল্প এখন কেবল স্থানীয় চাহিদা মেটাচ্ছে না। বিদেশেও রপ্তানি হচ্ছে। বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রয়োজনীয় সরকারি সহযোগিতা ও সঠিক বাজারজাতকরণের ব্যবস্থা করা গেলে এই শিল্প আরও প্রসারিত হবে বলে জানিয়েছেন ব্যবসায়িরা।

ব্যবসায়ী নেতারা জানিয়েছেন, এই শিল্প থেকে প্রতি মাসে প্রায় ১০ কোটি টাকা আয় করা সম্ভব। তবে এই পণ্যগুলো বৃহৎ পরিসরে বিদেশে রপ্তানি করার সুযোগ তৈরি হলে বছরে ৩০০ কোটি টাকার বেশি আয় করা যাবে।
এ শিল্পের শ্রমিক ইসমাইল হোসেন বলেন, এই কাজ করে তার সংসার চলে। প্রতি পিস পণ্য তৈরি করে ৮ থেকে ১৫ টাকা পান। প্রতিদিন গড়ে হাজার টাকা ইনকাম হয়। বিদ্যুৎ না থাকলে ভোগান্তি হয়।

অন্য এক শ্রমিক আলতাফ মোড়ল বলেন, দীর্ঘদিন এই পেশায় জড়িত তিনি। এই কাজের আয় দিয়ে সংসার চলে তার। আগে এই পেশায় লোকজন কম ছিল। দুই এক বছর আগে নতুন শ্রমিক আসলেও এখন আর কেউ আসছে না এই কাজে।
আলমগীর হোসেন নামে স্থানীয় এক ব্যবসায়ী জানান, পর্যাপ্ত সুযোগ সুবিধার অভাবে এই ব্যবসা চালিয়ে নেয়া কঠিন হয়ে পড়ছে। অনেকে কারখানা বন্ধ করে দিয়েছে। নতুন করে কারখানা তৈরি হচ্ছে না। শ্রমিকদের অগ্রিম এককালিন মজুরি দিতে হয়। যেটা সব মালিকের পক্ষে সম্ভব না।

এদিকে, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের উপপরিচালক মো. কামরুজ্জামান সাংবাদিকদের জানান, এই শিল্পের সঙ্গে জড়িতদের প্রশিক্ষণ ও ঋণ প্রদানের জন্য বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছে। এতে একদিকে যেমন উৎপাদিত পণ্যের মান উন্নত হবে। তেমনি কারিগররাও আরও বেশি লাভবান হবেন।

আয় কাঠ কুটির শিল্প কোটি টাকা ভাগ্য বদল যশোর
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে প্রাথমিকে শিক্ষক সংকট তীব্র : প্রধান শিক্ষক নেই ৬৯১, সহকারী শিক্ষক ৬১৫

    August 15, 2026

    যশোরে পিস্তল ঠেকিয়ে গুলি করার চেষ্টা থানায় অভিযোগ

    August 15, 2026

    খালেদা জিয়ার জন্মদিনে যশোর জেলা বিএনপির দোয়া মাহফিল

    August 15, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.