বিবি প্রতিবেদক
যশোরে ফরিদুল ইসলাম (১৭) নামে এক এস্কেভেটর চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি সোমবার ভোরে সদরের চাঁচড়ার সাড়াপোল গ্রামে মাছের ঘেরের পাশে। সে মণিরামপুরের মল্লিকপুর ঝাঁপা গ্রামের মুনসুর আলীর ছেলে।
মৃতের বোনজামাই ইকবাল হোসেন জানান, ফরিদুল বেশ কিছুদিন যাবৎ সাড়াপোল গ্রামে মাছের ঘের কাটার কাজ করছিলেন। সর্বশেষ রোববার সন্ধ্যায় পরিবারের সাথে ফোনে কথা বলে সে। এরপর সকালে পুলিশ ফোন দিয়ে জানায়, মাছের ঘেরের পাশের একটি ঘর থেকে তার শ্যালকের লাশ উদ্ধার করেছে।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাইফুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- কোনো বিষক্রিয়াতে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
চাঁচড়া ফাঁড়ির এএসআই আব্দুল মালেক জানান, স্থানীয়রা সকালে হাঁটতে বের হয়ে ওই যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে জানালে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
শিরোনাম:
- অভয়নগরে আগুনে দগ্ধ রুবেলের মৃত্যু, অভিযুক্ত প্রাক্তন স্ত্রী ও স্বজনরা
- যশোরে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
- সংবাদ প্রকাশের পর নতুন কর্মস্থলে তালার সেই ঘুষখোর মনিরুজ্জামান
- জ্যৈষ্ঠের তাপদাহে পুড়ছে যশোর, রাতে এক পশলা স্বস্তির বৃষ্টি
- যশোরে শুঁটকি মাছের প্যাকেটে ৩ হাজার পিস ইয়াবা
- যশোরে নানাবাড়িতে বেড়াতে এসে বিদ্যুৎস্পৃষ্ট শিশুর মৃত্যু
- বিএসএফের পুশইনের প্রতিবাদে বেনাপোলে সীমান্তবাসীর অবস্থান কর্মসূচি
- যুবদলের কেন্দ্রীয় কমিটিতে যশোরের ৫ জন

