Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে ৩০ মামলার আসামি ‘বড় রুবেল’ ও সন্ত্রাসী ‘গোল্ডেন ফিরোজ’ আটক
  • যশোর-২ আসন : নির্বাচনী সহিংসতায় ক্ষতিগ্রস্তদের পাশে এমপি ডা. ফরিদ
  • সাতক্ষীরা পৌর এলাকায় অনুমোদন ছাড়াই ভবন ও মার্কেট নির্মাণ : জননিরাপত্তা নিয়ে উদ্বেগ
  • খাজুরায় এমপি গোলাম রসুলকে সংবর্ধনা
  • শ্রীপুরে শিশু ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১
  • মহেশপুরে বিএনপি কার্যালয়ে আগুন, বিস্ফোরণ
  • খুলনায় এক নারীর ব্যাগেই ৫টি অত্যাধুনিক অস্ত্র, বিপুল গুলি
  • কোটচাঁদপুরে অধিকার বাস্তবায়ন ফাউণ্ডেশনের কমিটি ঘোষিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, মার্চ ৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে কিশোর ছুরিকাহত, আটক ১

banglarbhoreBy banglarbhoreডিসেম্বর ২৩, ২০২৩No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বিবি প্রতিবেদক
যশোর কালেক্টরেট পার্কে শাহরিয়ার হোসেন নামে এক কিশোরকে ছুরিকাঘাত, টাকা এবং মোবাইল ফোনসেট ছিনতাইয়ের অভিযোগে অহিদুজ্জামান রাব্বি নামে এক দুর্বৃত্তকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। শুক্রবার বিকেলে এই ঘটনার পর রাব্বিসহ তিনজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়। শনিবার রাব্বিকে কারাগারে পাঠানো হয়েছে।
অহিদুজ্জামান রাব্বি সদর উপজেলার রামনগর গ্রামের বাসিন্দা। এই মামলার পলাতক দুই আসামি হলো, রামনগর গ্রামের আলভি হোসেন ও আরাফাত হোসেন।
বাদী ফরিদ হোমেন মামলায় জানিয়েছেন, তার বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ছোট ঘিঘাটি গ্রামে। তিনি আর্স বাংলাদেশ নামে একটি এনজিওতে যশোরে চাকরি করেন। চাকরির সুবাদে যশোর শহরের পুরাতন কসবা কাজীপাড়ায় ভাড়া বাসায় বসবাস করেন। ২২ ডিসেম্বর সকালে তার শ্যালক শাহরিয়ার হোসেন বাদীর বাসায় বেড়াতে আসেন। একইদিন বিকেল সাড়ে ৪টার দিকে কালেক্টরেট পার্কে ঘুরতে আসেন শাহরিয়ার হোসেন। এসময় দুর্বৃত্তরা শাহরিয়ারের পিছন থেকে ছুরিকাঘাত করে। মাটিতে পড়ে গেলে তার পকেটে থাকা ১৫ হাজার টাকা ও একটি মোবাইল ফোনসেট ছিনিয়ে নেয়। এসময় শাহরিয়ারের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অহিদুজ্জামান রাব্বিকে আটক করে। পাশাপাশি তার সাথে থাকা অন্য দুইজন হত্যার হুমকি দিয়ে পালিয়ে চলে যায়। পরে থানা পুলিশকে অবহিত করা হলে অহিদুজ্জানকে হেফাজতে নিয়ে ওইদিন রাতেই থানায় মামলা রেকর্ড করা হয়।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে ৩০ মামলার আসামি ‘বড় রুবেল’ ও সন্ত্রাসী ‘গোল্ডেন ফিরোজ’ আটক

মার্চ ৭, ২০২৬

যশোর-২ আসন : নির্বাচনী সহিংসতায় ক্ষতিগ্রস্তদের পাশে এমপি ডা. ফরিদ

মার্চ ৭, ২০২৬

সাতক্ষীরা পৌর এলাকায় অনুমোদন ছাড়াই ভবন ও মার্কেট নির্মাণ : জননিরাপত্তা নিয়ে উদ্বেগ

মার্চ ৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.