Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • পুড়িয়ে দেওয়া যশোর আ’লীগ কার্যালয় হঠাৎ ঝুলছিলো শেখ মুজিবুর ও হাসিনার ব্যানার  
  • ১৭ বছর পর তরিকুল পরিবারের হাতে মন্ত্রিত্ব যশোরজুড়ে আনন্দ উচ্ছ্বাস
  • অমিত প্রতিমন্ত্রী হওয়ায় যশোরে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ
  • ভারতে পাচার হওয়া ২৮ বাংলাদেশী শিশু-কিশোরকে বেনাপোল দিয়ে হস্তান্তর
  • যশোরে আগুনে চার গরু-ছাগলসহ গোয়াল ঘর ভস্মিভূত
  • গুড় তৈরি করে কাঙ্ক্ষিত মুনাফা না হওয়ায় পেশা ছাড়ছেন গাছিরা
  • জয়তী সোসাইটির উদ্যোগে ষাটোর্ধ মায়েদের মাঝে ইফতার সামগ্রি বিতরণ
  • পরিবারের ওপর পুলিশি হয়রানি বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, ফেব্রুয়ারি ১৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে কৃষি সেমিনারে বিজ্ঞানীরা : ২১৮ টি জাত নিয়ে গবেষণা করছে কৃষি গবেষণা কেন্দ্র

banglarbhoreBy banglarbhoreমে ২০, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

বাংলাদেশে ২১৮ টি জাত নিয়ে গবেষণা করে কৃষি গবেষণা কেন্দ্র। সেই জন্য গবেষণা ও সম্প্রসারণের সমন্বয়ে দক্ষিণের জেলাগুলোর কৃষিকে এগিয়ে নেয়ার আহবান জানিয়েছেন কৃষিবিদরা।

সোমবার সকালে যশোর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের সম্মেলন কক্ষে আয়োজিত দুদিনের সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে আলোচকবৃন্দ এ আহবান জানান।

আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র যশোর ও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিউট আয়োজিত আঞ্চলিক গবেষণা-সম্প্রসারণ পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কর্মশালা শীর্ষক এ সেমিনারে কৃষি বিজ্ঞানীরা বলেন, যশোরসহ দক্ষিণের জেলাগুলো হচ্ছে কৃষির জন্য উদ্বৃত্ত এলাকা। এখানকার মাটি ও কৃষকদের দৃঢ় চিন্তা কৃষিকে দিন দিন প্রসারিত করছে। এ অবস্থায় গবেষণা ও সম্প্রসারণের সমন্বয়ে কৃষিতে নতুন নতুন উদ্ভাবনের মাধ্যমে কৃষিকে এগিয়ে নিতে সবাইকে এগিয়ে আসতে হবে।

যশোর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড.কাওছার উদ্দিন আহাম্মদ সভাপতিত্বে দুদিনের সেমিনারে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিউট গাজীপুরের তৈল বিজ গবেষণা কেন্দ্রের পরিচালক ড. নজরুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে আলোচনা করেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক দীপক কুমার রায়, খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহন কুমার ঘোষ, যশোর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা হাফিজুর রহমান প্রমুখ। কর্মশালায় খুলনা বিভাগের ১০ জেলার প্রায় শতাধিক গবেষক, কর্মকর্তা ও কৃষক অংশগ্রহণ করেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

পুড়িয়ে দেওয়া যশোর আ’লীগ কার্যালয় হঠাৎ ঝুলছিলো শেখ মুজিবুর ও হাসিনার ব্যানার  

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

১৭ বছর পর তরিকুল পরিবারের হাতে মন্ত্রিত্ব যশোরজুড়ে আনন্দ উচ্ছ্বাস

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

অমিত প্রতিমন্ত্রী হওয়ায় যশোরে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.