Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • রূপালী পর্দা থেকে রাজনীতিতে সবদুল
  • আশাশুনিতে পটকা মাছ খেয়ে নিহত ১, অসুস্থ চার
  • কেশবপুরে নিষিদ্ধ ঘোষিত আ. লীগের ৩ নেতাসহ আটক ৫
  • অবৈধভাবে ভারত যাওয়ার সময় মহেশপুর সীমান্তে আটক ৬ বাংলাদেশি
  • লোহাগাড়ায় পানিতে পড়ে শিশুর মৃত্যু
  • রামপালে মোবাইল কোর্টে দুই প্রতিষ্ঠানকে অর্থদণ্ড
  • শ্যামনগরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
  • যশোর জেলা পরিষদ প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জেআরইউ’র
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, September 15
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে কেন্দ্র থেকে ফেরার পথে এইচএসসি পরীক্ষার্থীকে অপহরণ পুলিশি তৎপরতায় রক্ষা

banglarbhoreBy banglarbhoreJuly 5, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

যশোর সদর উপজেলায় এক এইচএসসি পরীক্ষার্থীকে দিন-দুপুরেই অপহরণ করেছে একটি চক্র। পরে দাবি করা হয় মুক্তিপণ। শেষে অভিযান চালিয়ে অপহরণকারী চার কিশোরকে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে সোহান পারভেজ নামে ওই কলেজ ছাত্রকে অপহরণ করা হয়েছিল। অভিযোগ পেয়ে অভিযানে নামে পুলিশ। উদ্ধার করা হয় কলেজ ছাত্রকে। অপহরণকারীদের গ্রেফতার করা হয় অস্ত্রসহ। গ্রেফতারকৃতরা হলেন, যশোর সদর উপজেলার ভায়না ছাতিয়ানতলার মকছেদ মোল্লার ছেলে মিরাজ, হামিদপুরের শওকত মাহমুদের ছেলে সিজান মাহমুদ, চাঁচড়ার নুরুল ইসলামের ছেলে মাহিদুল ইসলাম ও ছাতিয়ানতলার আব্দুর রশিদের ছেলে নিশান।

পুলিশ জানায়, বৃহস্পতিবার ভায়নার দক্ষিণপাড়ার ফারুক আজমের ছেলে সোহান পারভেজ হামিদপুর আল হেরা কলেজ কেন্দ্রে পরীক্ষা দিতে যায়। পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে দুপুর ২টার দিকে তাকে অপহরণ করা হয়। অপহরণকারীরা এরপর তাকে স্থানীয় একটি আম বাগানে নিয়ে যায়। সেখানে চাকু দেখিয়ে হত্যার ভয় দেখায়। একপর্যায়ে ছেলেটির মা কানিজ ফাতিমাকে ফোন করে ১০ হাজার টাকা দিয়ে ছেলেকে নিয়ে যেতে বলে। পরে কানিজ ফাতিমা পার্শ্ববর্তী চাঁনপাড়া পুলিশ ফাঁড়িতে অভিযোগ দেন। তাৎক্ষণিকভাবে পুলিশ অভিযান চালিয়ে সোহানকে উদ্ধার এবং চার অপহরণকারীকে চাকুসহ গ্রেফতার করে।

চাঁনপাড়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক হুমায়ুন আহমেদ জানান, সোহানের মা অভিযোগ দেয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে যাই। কিশোর গ্যাংয়ের সদস্যরা কোনো কিছু বুঝে উঠার আগেই তাদের চাকুসহ আটক করতে সমর্থ হই। তাদের কাছ থেকে একটি অত্যাধুনিক চাকু উদ্ধার হয়েছে। অপহরণকারীরা জানিয়েছে তারা অনলাইনের মাধ্যমে চাকু সংগ্রহ করেছে। পরে মামলা দিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    রূপালী পর্দা থেকে রাজনীতিতে সবদুল

    September 15, 2026

    আশাশুনিতে পটকা মাছ খেয়ে নিহত ১, অসুস্থ চার

    September 15, 2026

    কেশবপুরে নিষিদ্ধ ঘোষিত আ. লীগের ৩ নেতাসহ আটক ৫

    September 15, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.