বাংলার ভোর প্রতিবেদক
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোরের ছয়টি সংসদীয় আসনে খেলাফত মজলিসের প্রার্থীদের মতবিনিময় ও দলীয় প্রতিক দেয়াল ঘড়ির পক্ষে নির্বাচনী গণসংযোগের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠান রোববার প্রেসক্লাব যশোর অনুষ্ঠিত হয়েছে। দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাস্টার আব্দুল লতিফ এতে প্রধান অতিথি ছিলেন এবং বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা হাফেজ মাওলানা নাসির উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি ও যশোর-৩ (সদর) আসনের দল মনোনীত প্রাপ্তি হাফেজ মাওলানা আব্দুল্লাহ। এ সময় যশোর-১ (শার্শা) আসনের দলীয় প্রার্থী মাওলানা মাহবুবুল্লাহ, যশোর ২ (ঝিকরগাছা ও চৌগাছা) আসনের প্রার্থী মাওলানা কামাল হোসেন, যশোর ৪ (অভয়নগর-বাঘারপাড়া) আসনের প্রার্থী মাওলানা আশেক এলাহী, যশোর ৫ (মণিরামপুর) আসনের প্রার্থী মাওলানা তবিবুর রহমান ও যশোর ৬ (কেশবপুর) আসনের প্রার্থী মাওলানা আদম শফিউল্লাহসহ দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ৮ আগস্ট খুলনাতে সংবাদ সম্মেলনের মাধ্যমে খুলনা বিভাগের সংসদীয় আসনের দেওয়াল ঘড়ি প্রতীকের প্রার্থী ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাড. জাহাঙ্গীর হোসেন।
শিরোনাম:
- দেশকে অস্থিতিশীল করতে একটি চক্র বিভেদের বিজ বপণ করছে :প্রতিমন্ত্রী অমিত
- জাতীয় পার্টিকে শেষ করার ষড়যন্ত্র সফল হবে না : যশোরে আসুদ (ভিডিও সহ)
- ভিন্নমতকে সহিষ্ণুতার সাথে গ্রহণ করাই গণতন্ত্রের সৌন্দর্য্য : প্রতিমন্ত্রী অমিত
- আশাশুনিতে বিএনপি অফিসে আগুন, দুটি ককটেল উদ্ধার
- যশোরে ৭ কোটি ৬৮ লাখ টাকার ৩১টি স্বর্ণের বারসহ দুই জন আটক
- সরকার শিক্ষা ব্যবস্থাকে আনন্দময় ও যুগোপযোগী করতে কর্মপরিকল্পনা গ্রহণ করেছে : অমিত
- জাতীয় পার্টির যশোর জেলা ও উপজেলার ২৫ নেতার পদত্যাগ
- একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
