Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সন্ত্রাসী ভাড়া করে প্রাচীর ভাঙা, অস্ত্রের মহড়ায় অসহায় দুই পরিবার ( ভিডিও সহ )
  • বেনাপোল সীমান্তে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
  • ডুমুরিয়ায় পানিবন্দি পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ
  • নড়াইলে ইয়াবাসহ গ্রেফতার এক
  • ‘আদর্শ ও কর্মে বেঁচে থাকবে ফজলে রাব্বি মোপাশা’
  • ‘ব্ল্যাক বেল্ট ইন মেমরি’ খেতাবে ভূষিত হামিদুল হক সংবর্ধিত
  • বিসিবির অর্থায়নের নতুন পিচে দুর্বৃত্তের হামলা, ৪ লাখ টাকার ক্ষতি
  • যশোরে খুদে পায়ে বিশ্বকাপের উন্মাদনা (ভিডিও সহ )
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, জুলাই ১২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম এপ্রিল ২৬, ২০২৪

যশোরে গৃহবধূকে মারপিট : ভাসুর দেবরসহ তিনজনের বিরুদ্ধে মামলা

banglarbhoreBy banglarbhoreNo Commentsএপ্রিল ২৬, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোর শহরের খড়কি বামনপাড়া এলাকায় দম্পতিকে মারপিটে জখম, বাড়িঘর ভাংচুর এবং লুটের ঘটনায় থানায় মামলা হয়েছে। ভাসুর, দেবরসহ তিনজনকে আসামি করে মামলাটি করেছেন শাহানাজ পারভীন সুমি নামে এক গৃহবধূ। তিনি ওই এলাকার জাহিদ হোসেন খান অনুর স্ত্রী।

আসামিরা হচ্ছেন, ওই গৃহবধূর দেবর তৌহিদ খান (৫০), ভাসুর জাকির হোসেন খান তনু (৬০) এবং তনুর ছেলে তন্ময় (২৫)। গৃহবধূ শাহানাজ পারভীন মামলায় বলেছেন, আসামির প্রতিবেশি তারা। সাংসারিক বিভিন্ন বিষয় নিয়ে আসামিরা প্রায় সময় তার স্বামী অনু, আরেক দেবর শিমুল (৩৮) ও শিমুলে স্ত্রী পপিকে খুন জখমের হুমকি দিত। গত ১ এপ্রিল বেলা ১১টার দিকে খড়কি বামনপাড়ায় আসামিরা তার বাড়িতে ঢুকে তার স্বামীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এ সময় তিনি সেখানে গেলে তাকেও মারপিট ও শ্লীলতাহানী ঘটানো হয়। গলা থেকে সোনার চেইন ছিনিয়ে নেয়। পরে ঘরের জিনিসপত্র ভাংচুর করে ড্রয়ারে থাকা নগদ ৫৫ হাজার ৭৫০ টাকা লুটে নেয়। এ সময় চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। এই ঘটনায় থানায় অভিযোগ দেয়ার পরে পুলিশ বিষয়টি তদন্ত করে থানায় মামলা হিসেবে রেকর্ড করে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

সন্ত্রাসী ভাড়া করে প্রাচীর ভাঙা, অস্ত্রের মহড়ায় অসহায় দুই পরিবার ( ভিডিও সহ )

বেনাপোল সীমান্তে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

ডুমুরিয়ায় পানিবন্দি পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.