Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • রত্নগর্ভা মায়েদের সম্মাননা দেবে শেকড়
  • যশোরে ইন্টারনেট টাওয়ারের নামে প্রতারণায় জনির ৩ দিনের রিমান্ড
  • যবিপ্রবিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সমাপ্ত
  • তারেক রহমানের যশোর সফর ঘিরে যুবদলের শুভেচ্ছা মিছিল
  • যশোরে পরিত্যক্ত মোটরসাইকেল উদ্ধার মালিকের সন্ধান মেলেনি
  • যশোরে বিজিবির অভিযানে ৬২ কোটি টাকার মালামাল আটক
  • নারী আসনে মনোনয়ন পেলেন মুন্নী
  • যশোরে ভাড়া না দিয়ে ভবন দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, এপ্রিল ২১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

banglarbhoreBy banglarbhoreমে ১১, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোর সদরের বড় হৈবতপুর গ্রামে কামনা সরকার (৩৫) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহতের পিত্রালয়ের দাবি স্বামীর বাড়ির লোকজন তাকে পরিকল্পতিভাবে মুখে কীটনাশক ঢেলে হত্যা করেছে। তবে, স্বামীর বাড়ির লোকজন জানান তিনি আত্মহত্যা করেছেন। মৃত কামনা সরকার সদর উপজেলার ফরিদপুর গ্রামের বাসিন্দা এবং বড় হৈবতপুর গ্রামের প্রশান্ত বিশ্বাসের স্ত্রী।

মৃতের ভাই বাপ্পি জানান, ১৫ বছর আগে কামনা সরকারের সাথে পারিবারিকভাবে প্রশান্ত বিশ্বাসের বিয়ে হয়। সাংসারিক জীবনে তাদের ১০ বছরের একটি ছেলে রয়েছে। বিয়ের ৩ মাস পর থেকে স্বামীর বাড়ির লোকজন যৌতুকের জন্য বিভিন্নভাবে নির্যাতন করে আসছিলো। মেয়ের সুখের কথা ভেবে এ পর্যন্ত প্রায় ১০ লাখ টাকা যৌতুক দেয়া হয়েছে। সম্প্রতি প্রশান্ত বিশ্বাস ছৌগাছা উপজেলার এক নারীর সাথে পরকীয়া সম্পর্ক গড়ে তোলার কারণে সংসারে প্রায়ই বিরোধ চলে আসছিল।

সর্বশেষ কামনার কাছে স্বামী প্রশান্ত আরও এক লাখ টাকা যৌতুক দাবি করেন। কিন্তু কামনা টাকা দিতে অস্বীকার করায় তাকে মারপিট করে স্বামীর বাড়ির লোকজন মুখে কীটনাশক ঢেলে গ্রামে প্রচার করে কামনা আত্মহত্যার চেষ্টা করেছে।

পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে বুধবার ঢাকায় রেফার করা হয়। ঢাকায় নেয়ার পথে সন্ধ্যায় তার মৃত্যু হয়। বৃহস্পতিবার যশোর জেনারেল হাসপাতালে তার ময়নাতদন্ত করা হয়েছে।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার এস আই কামরুজ্জাম জানান, ‘আমরা এমন একটি অভিযোগ পেয়েছি। নিহতের ময়নাতদন্ত করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে বিস্তারিত বলতে পারবো।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

রত্নগর্ভা মায়েদের সম্মাননা দেবে শেকড়

এপ্রিল ২১, ২০২৬

যশোরে ইন্টারনেট টাওয়ারের নামে প্রতারণায় জনির ৩ দিনের রিমান্ড

এপ্রিল ২১, ২০২৬

যবিপ্রবিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সমাপ্ত

এপ্রিল ২০, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.