বাংলার ভোর প্রতিবেদক
শুক্রবার দিনব্যাপি যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ও কচুয়া ইউনিয়নের বিভিন্ন মহল্লা ও বাজার এলাকায় গণসংযোগ করেছেন চশমা প্রতীকের প্রার্থী নিজামদ্দীন অমিত।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ আসনে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) মনোনীত চশমা প্রতীকের প্রার্থী নিজামদ্দিন অমিত দলের জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক খন্দকার জাহিদ হাসান, রাজা মিয়া, জমির গাজী, রাজু মোল্লা, জাহিদ হোসেনকে সাথে গণসংযোগকালে ভোটারদের কাছে লিফলেট বিতরণ ও ভোট প্রার্থনা করেন।

