Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • অভয়নগরে আগুনে দগ্ধ রুবেলের মৃত্যু, অভিযুক্ত প্রাক্তন স্ত্রী ও স্বজনরা
  • যশোরে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • সংবাদ প্রকাশের পর নতুন কর্মস্থলে তালার সেই ঘুষখোর মনিরুজ্জামান
  • জ্যৈষ্ঠের তাপদাহে পুড়ছে যশোর, রাতে এক পশলা স্বস্তির বৃষ্টি
  • যশোরে শুঁটকি মাছের প্যাকেটে ৩ হাজার পিস ইয়াবা
  • যশোরে নানাবাড়িতে বেড়াতে এসে বিদ্যুৎস্পৃষ্ট শিশুর মৃত্যু
  • বিএসএফের পুশইনের প্রতিবাদে বেনাপোলে সীমান্তবাসীর অবস্থান কর্মসূচি
  • যুবদলের কেন্দ্রীয় কমিটিতে যশোরের ৫ জন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে চার দফা দাবিতে গ্রামীণ ডাক কর্মচারিদের মানববন্ধন

banglarbhoreBy banglarbhoreনভেম্বর ১, ২০২৫No Comments২ Views
Facebook Twitter WhatsApp
যশোরে চার দফা দাবিতে গ্রামীণ ডাক কর্মচারিদের মানববন্ধন
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
বেতন-ভাতা বৃদ্ধিসহ চার দফা দাবিতে মানববন্ধন করেছে যশোর গ্রামীণ ডাক কর্মচারি ইউনিয়নের সদস্যরা। শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে প্রেস ক্লাব যশোরের সামনে দুই শতাধিক কর্মচারিরা মানববন্ধন করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, যশোরে গ্রামীণ ডাক বিভাগে ৫৫৩ জন কর্মচারী রয়েছি। যেখানে বেতন কাঠামো এখনো বিট্রিশ আমলের। পোস্ট মাস্টারের বেতন চার হাজার ৪৬০ টাকা, পিয়নের বেতন চার হাজার ৩৫৪ টাকা, রানারের বেতন চার হাজার ১৭৭ টাকা, আয়ার বেতন চার হাজার ৬০ টাকা। দ্রব্যমূল্যের বর্তমান বাজারের এই বেতনে পরিবার পরিজন নিয়ে একমাস খাওয়া সম্ভব না। তার পরে সন্তানদের শিক্ষা, চিকিৎসাসহ দৈনন্দিন প্রয়োজন মেটানো যাচ্ছে না।

বক্তারা বলেন, গণঅভ্যুত্থানে বৈষম্য দূর করার যে আন্দোলন হয়েছিলো; সেই বৈষম্যমূলক বেতন কাঠামো এখন গ্রামীণ ডাক বিভাগে বিদ্যমান। এমতাবস্থায় গ্রামীণ ডাক বিভাগ কর্মচারিদের বেতন ভাতা বৃদ্ধি, বিলিকারীদের ডাক বহনকারীদের বাই সাইকেল ও পোশাক, উৎসব ভাতা ও বর্তমান বাজার মূল্যের সাথে বিবেচনা করে ২০ হাজার টাকার উপরে পে স্কেল দেয়ার দাবি জানাচ্ছি।

গ্রামীণ ডাক কর্মচারী ইউনিয়ন যশোরের সাধারণ সম্পাদক আকাশ খান বলেন, ‘বর্তমানে আমরা জমির পর্চা বিলি, ড্রাইভিং লাইসেন্স, জরুরি চিঠিপত্র, ভিপি, মানি অর্ডারসহ সকল গুরুত্বপূর্ণ জিনিস মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে আসি। কিন্তু আমাদের যে বেতন কাঠামো; তাতে এক সপ্তাহের বাজার করার টাকাও হয় না। পরিবার স্বজনের দৈনন্দিন চাহিদা পূরণ করবো কি করে। এ অবস্থায় আমরা মানবতার জীবনযাপন করছি। একই অবস্থা দেশের ২৬ হাজার কর্মচারির। সম্প্রতি উপদেষ্টা ডাক বিভাগের বেতন ভাতা বৃদ্ধি করেছে। আমাদের স্ত্রী সন্তানদের মুখের দিকে তাকিয়ে গ্রামীণ ডাক বিভাগের কর্মচারিদের বেতন বর্তমান বাজার মূল্যের সাথে পুনঃনির্ধারণের দাবি জানাচ্ছি।

দাবি আদায় না হলে বৃহৎ আন্দোলনে যাওয়ার হুশিয়ারি দেয়া হয় মানববন্ধন থেকে।

কর্মচারি গ্রামীণ ডাক মানববন্ধন যশোর
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

অভয়নগরে আগুনে দগ্ধ রুবেলের মৃত্যু, অভিযুক্ত প্রাক্তন স্ত্রী ও স্বজনরা

জুন ৪, ২০২৬

যশোরে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

জুন ৪, ২০২৬

সংবাদ প্রকাশের পর নতুন কর্মস্থলে তালার সেই ঘুষখোর মনিরুজ্জামান

জুন ৪, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.