Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে তেল পাম্প আকস্মিক পরিদর্শনে প্রতিমন্ত্রী অমিত
  • এবার যশোরে গ্যাসের দাম বৃদ্ধির গুজব
  • ‘ফ্রাঙ্কেনস্টাইন’-এ মুগ্ধ দর্শক
  • নানা কর্মসূচিতে যশোরে বিশ্ব নাট্য দিবস পালন
  • ঈদের পরও জমেনি যশোরের বাজার, মুরগির দামে ঊর্ধ্বগতি
  • যশোরে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা এনসিপির
  • যথাযোগ্য মর্যাদায় যশোরে মহান স্বাধীনতা দিবস পালিত
  • চৌগাছায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কলেজ শিক্ষক নিহত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, মার্চ ২৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

“স্বৈরাচার আর রাজাকার-মিলেমিশে একাকার”
banglarbhoreBy banglarbhoreজুলাই ১৪, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।

বৃষ্টি উপেক্ষা করে সোমবার বিকালে শহরের লালদীঘিস্থ জেলা বিএনপির কার্যালয় চত্বর থেকে এই মিছিল বের হয়। জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক তারেক ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পী নেতৃত্বে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মনিহার বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে কর্মসূচি শেষ হয়।

মিছিল থেকে তারা স্লোগান দেয়: ‘দিল্লি গেছে স্বৈরাচার, পিন্ডি যাবে রাজাকার, স্বৈরাচার আর রাজাকার-মিলেমিশে একাকার, ষড়যন্ত্র হয়নি শেষ-সজাগ থাকো বাংলাদেশ, ছাত্রদল সজাগ থাকবে-ষড়যন্ত্র রুখে দিবে।’ এ সময় বক্তারা সাম্প্রতিক সময়ে সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং মব সৃষ্টির মাধ্যমে বিভিন্ন স্থানে হত্যাযজ্ঞ ও লুটপাটের প্রতিবাদ জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন। একই সাথে দ্রুত পরিস্থিতি উন্নয়নে সরকারকে হুশিয়ারি প্রদান করেন। বক্তারা যেকোন পরিস্থিতে সজাগ থেকে প্রয়োজনীয় ভূমিকা রাখতে দলীয় নেতা-কর্মীদের নির্দেশ প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি খান, আলী রাজা, যুগ্ম-সম্পাদক সাদ্দাম হোসেন, ওমর খসরু রুমন, সাংগঠনিক সম্পাদক শাহ নেওয়াজ ইমরান, প্রচার সম্পাদক রাজিবুল হক তূর্য্য, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলমগীর হোসেন লিটন, সদ্দস্য সচিব পিকুল হোসেন, নগর ছাত্রদলের আহ্বায়ক সুমন আহমেদ, সদস্য সচিব মাসুদ কায়সায় ইস্তি, এমএম কলেজ ছাত্রদলের আহ্বায়ক শেখ হাসান ইমাম, সদস্য কামরুল ইসলাম, সিটি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান প্রমুখ।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে তেল পাম্প আকস্মিক পরিদর্শনে প্রতিমন্ত্রী অমিত

মার্চ ২৮, ২০২৬

এবার যশোরে গ্যাসের দাম বৃদ্ধির গুজব

মার্চ ২৭, ২০২৬

‘ফ্রাঙ্কেনস্টাইন’-এ মুগ্ধ দর্শক

মার্চ ২৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.