Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর জেলা ক্যাটারিং অ্যাসোসিয়েশন মালিক সমিতির নির্বাচন
  • বাঁচতে শেখার উদ্যোগে প্রতিবন্ধীদের নিয়ে সচেতনতা সভা
  • কোটচাঁদপুরে অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের মতবিনিময়
  • কালিগঞ্জে ছাত্রীকে নিয়ে উধাও মাদ্রাসা শিক্ষক
  • সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে সহায়তার চেক বিতরণ
  • আনসার সদস্য সুমনের বিরুদ্ধে ফের মাদক কারবারের অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় ( ভিডিও সহ )
  • এই মুহূর্তে ব্রাজিলের ম্যাচ আয়োজনে অর্থ ব্যয় করার সুযোগ নেই : আমিনুল
  • যশোরে ৪৪ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, August 27
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে জন্মাষ্টমী উপলক্ষে গীতা পাঠ, চিত্রাঙ্কন ও বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত

banglarbhoreBy banglarbhoreAugust 12, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

 

বাংলার ভোর প্রতিবেদক

ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে যশোর শহরের বকচরের শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ বিগ্রহের মন্দিরে গীতা পাঠ, চিত্রাঙ্কন ও বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, যশোর জেলা শাখার উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের উদ্বোধন করেন যশোর সরকারি মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর শ্রী অমল কুমার বিশ্বাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি অধ্যক্ষ জয়ন্ত বিশ্বাস। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপংকর দাস রতন, সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ, অধ্যাপক অলোক বসু, জেলা পূজা উদযাপন পরিষদের নেতা প্রশান্ত দেবনাথ, বিপুল আচার্য্য, অসীম কুমার আইচ প্রমুখ ।

প্রতিযোগিতায় চারটি বিভাগে ৬০ জন গীতা পাঠে, ৩৯জন চিত্রাঙ্কনে এবং ১৯ জন বক্তৃতা প্রতিযোগিতায় অংশ নেয়।

জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপংকর দাস রতন বলেন, ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশের মধ্যে প্রথম আমরা আমাদের জেলায় এমন প্রতিযোগিতার আয়োজন করতে পেরেছি। এই আয়োজনে আমরা আনন্দিত। আগামী দিনেও এই ধারা অব্যহত রাখার চেষ্টা করা হবে।

গীতা পাঠ চিত্রাঙ্কন প্রতিযোগিতা বক্তৃতা যশোরে জন্মাষ্টমী
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

Related Posts

যশোর জেলা ক্যাটারিং অ্যাসোসিয়েশন মালিক সমিতির নির্বাচন

August 25, 2026

বাঁচতে শেখার উদ্যোগে প্রতিবন্ধীদের নিয়ে সচেতনতা সভা

August 25, 2026

কোটচাঁদপুরে অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের মতবিনিময়

August 25, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.