Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • আ. লীগ থেকে জামায়াতে : তালার ইবাদুলের বিরুদ্ধে হয়রানি ও মামলার অভিযোগ
  • সাতক্ষীরায় বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
  • কোটচাঁদপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালন
  • কপোতাক্ষের স্রোতে ভেঙে গেল সেতু, বিচ্ছিন্ন দুই পাড়ের মানুষ
  • বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে মাগুরায় আলোচনা সভা, পুরস্কার বিতরণ
  • ছয় মাস পর নিজ ঘরে ফিরল সুন্দরবনের সেই বাঘিনী
  • সন্ত্রাসী ভাড়া করে প্রাচীর ভাঙা, অস্ত্রের মহড়ায় অসহায় দুই পরিবার ( ভিডিও সহ )
  • বেনাপোল সীমান্তে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, জুলাই ১২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম এপ্রিল ৫, ২০২৪

যশোরে জমি নিয়ে বিরোধের অভিযোগে মামলা

banglarbhoreBy banglarbhoreNo Commentsএপ্রিল ৫, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোর সদর উপজেলার নালিয়া গ্রামের জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় পিতা ও দুই ছেলে জখমের ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে। একই গ্রামের হারুনের ছেলে শাহাদৎ হোসেন বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে এই মামলাটি করেছেন।

আসামিরা হলেন, নালিয়া গ্রামের পূর্বপাড়ার সোহরাব হোসেন (৫৮) ও তার দুই ছেলে রাজু হোসেন (৩৮), জুবায়ের হোসেন বিটু (৩০), দুলালের ছেলে টুটুল হোসেন (৩৭) ও রাসেল (৩০)।

বাদী শাহাদৎ হোসেন মামলার এজহারে বলেছেন, আসামিদের সাথে তাদের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। তাদের কেনা ৯ শতক জমি আসামিরা জোর করে দখলে নিয়ে নিতে চায়। সে কারণে তাদের সাথে বিরোধ। গত ২৯ মার্চ সকাল ৯টার দিকে আসামিরা তাদের জমিতে আধাপাকা ঘর নির্মাণ করতে থাকে। সে সময় বাধা দিলে আসামিরা ক্ষিপ্ত হয়। তাকে লাঠি দিয়ে মারপিট করে। তার পিতা হারুন বাধা দিলে তাকেও মারপিট করে। এ সময় তার ভাই মঈন হোসেন এগিয়ে আসলে আসামিরা তাকেও মারপিট করে। পরে চিৎকার চেঁচামেচি শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে আসামিরা হত্যার হুমকি দিয়ে চলে যায়। পরে তারা তিনজনই হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন। এরপর থানায় মামলা করেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

আ. লীগ থেকে জামায়াতে : তালার ইবাদুলের বিরুদ্ধে হয়রানি ও মামলার অভিযোগ

সাতক্ষীরায় বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

কোটচাঁদপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালন

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.