Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে প্রাথমিকে ১ হাজার ৩৪৫ শিক্ষার্থীর বৃত্তি অর্জন
  • জলাবদ্ধ বাঘারপাড়া পৌরসভার তিনটি ওয়ার্ড
  • চট্টগ্রামের বন্যাকবলিত এলাকায় প্রতিমন্ত্রী অমিত
  • বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ৮ লাখ টাকার পণ্য জব্দ
  • বিশ্ব জনসংখ্যা দিবসে যশোরে শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানের সম্মাননা
  • কোটি টাকা মূল্যের স্বর্ণের বারসহ আটক রিপন মৃধা দুই দিনের রিমান্ডে
  • শার্শায় ৮০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক
  • যশোরে কিশোর গ্যাং-ছিনতাই দমনে বিশেষ টিম
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, জুলাই ১২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম এপ্রিল ৩, ২০২৪

যশোরে জমি নিয়ে বিরোধে পিতা পুত্রসহ আহত তিন

banglarbhoreBy banglarbhoreNo Commentsএপ্রিল ৩, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোর সদর উপজেলার নালিয়া গ্রামের জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় পিতা ও দুই ছেলে জখমের ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। ওই গ্রামের শাহাদৎ হোসেন পাঁচজনের নাম উল্লেখ করে মামলাটি করেছেন।

আসামিরা হলেন, নালিয়া পূর্বপাড়ার সোহরাব হোসেন (৫৮) ও তার দুই ছেলে রাজু হোসেন (৩৮), জুবায়ের হোসেন বিটু (৩০), টুটুল হোসেন (৩৭) ও রাসেল (৩০)।

এজাহারে শাহাদৎ উল্লেখ করেছেন, আসামিদের সাথে তাদের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। তাদের কেনা ৯ শতক সম্পতি আসামিরা জোর করে নিয়ে নিতে চায়। সে কারণে তাদের সাথে বিরোধ।

গত ২৯ মার্চ সকাল ৯টার দিকে আসামিরা তাদের জমিতে আধাপাকা ঘর নির্মাণ করতে থাকে। সে সময় বাঁধা দিলে আসামিরা ক্ষিপ্ত হয়। তাকে লাঠি দিয়ে মারপিট করে। তার পিতা হারুন বাঁধা দিলে তাকেও মারপিট করে।

এ সময় তার মঈন হোসেন এগিয়ে আসলে আসামিরা তাকেও মারপিট করে। পরে চিৎকার চেঁচামেচি শুনে আশেপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা হত্যার হুমকি দিয়ে চলে যায়।

পরে তারা তিনজনই হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন। এরপর থানায় মামলা করেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে প্রাথমিকে ১ হাজার ৩৪৫ শিক্ষার্থীর বৃত্তি অর্জন

জলাবদ্ধ বাঘারপাড়া পৌরসভার তিনটি ওয়ার্ড

বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ৮ লাখ টাকার পণ্য জব্দ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.