বাংলার ভোর প্রতিবেদক:
জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট যশোর জেলা শাখার উদ্যোগে শহরের দড়াটানায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে অনুষ্ঠিত এই প্রতিবাদ সমাবেশে সরকারের কঠোর সমালোচনা করেন বক্তারা।
আশুতোষ বিশ^াসের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিএম শামীউল হক, অবসারপ্রাপ্ত শিক্ষক হাফিজুর রহমান, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট যশোর জেলা শাখার সহ সভাপতি রেজাউল করীম, ফরিদা পারভীন, প্রচার সম্পাদক কামরুজ্জামান, দপ্তর সম্পাদক আহাদ আলী, সাংগঠনিক সম্পাদক সমীরণ বিশ^াস প্রমুখ। এ সময় বক্তারা বলেন, সাম্রাজ্যবাদী অন্যায় যুদ্ধের সাথে বাংলাদেশকে যুক্ত করার ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। অনুষ্ঠানে দালালদের স্বার্থে প্রণীত গণবিরোধী লুটপাটের বাজেট প্রত্যাখান, মানব পাচার, জাতীয় ও জনস্বার্থ বিরোধী সকল চুক্তি ও ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহবান করেন বক্তারা। এসময় শ্রমিক কৃষক জনগণের রাষ্ট্র, সরকার ও সংবিধান প্রতিষ্ঠার লক্ষ্যে এনডিএফ কর্তৃক ঘোষিত ১৩ দফার ভিত্তিতে সংগ্রাম বেগমান করার জোর দাবি জানানো হয়।
শিরোনাম:
- বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে দ্বিতীয় চ্যাম্পিয়ন যবিপ্রবি
- যশোরে আওয়ামী লীগের ২৭ জনসহ গ্রেপ্তার ১৫৫
- যশোরে জুয়া পরিচালনার অভিযোগে আটজন আটক
- Content Review 436-332276-ac09eee94721
- যশোর মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের প্রশিক্ষণ
- পুলিশ সুপারকে জেআরইউ নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা
- অ্যাম্বুলেন্স : জীবন রক্ষাকারী যান যখন মৃত্যুফাঁদ
- যশোরে জমকালো আয়োজনে সিএফ মোটো‘র নতুন শোরুম ‘আলী মোটরস’র উদ্বোধন