বাংলার ভোর প্রতিবেদক
যশোরে অনুষ্ঠিত হয়েছে জাতীয় হিফজ প্রতিযোগিতা ২০২৬-এর উপজেলা পর্যায়ের বাছাই পর্ব।
বুধবার যশোর জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নেয় সদর উপজেলার বিভিন্ন মাদরাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের হিফজ বিভাগের শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশন যশোর জেলা কার্যালয়ের উপপরিচালক বিল্লাল বিন কাশেম। তিনি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন এবং প্রতিযোগীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন যশোর জেলা কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা। এছাড়াও উপস্থিত ছিলেন জেলার বিশিষ্ট আলেমে দ্বীন, খতিব, মাদরাসা শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে কয়েকটি গ্রুপে বিভক্ত হয়ে হিফজ পরীক্ষার আয়োজন করা হয়।
বিচারকমন্ডলী হিসেবে দায়িত্ব পালন করেন অভিজ্ঞ ক্বারী ও আলেমরা। যারা প্রতিযোগীদের তিলাওয়াত, শুদ্ধতা, তাজবীদ ও মুখস্থের মান যাচাই করেন।
দিনব্যাপি প্রতিযোগিতা শেষে বিভিন্ন গ্রুপে সেরা প্রতিযোগীদের নাম ঘোষণা করা হয়। বিজয়ীরা পরবর্তীতে জেলা ও বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে বলে আয়োজকরা জানিয়েছেন।

