Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ
  • ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন
  • মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন
  • সাতক্ষীরার শ্যামনগরে ছাত্রীশূন্য বিদ্যালয়ে সরকারি বই উত্তোলন ও অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় বাংলাদেশ জাসদের জেলা কাউন্সিল অনুষ্ঠিত
  • রামপালে ক্যান্সার স্ক্রিনিং ও মূল্যায়ন সেবার উদ্বোধন প্রতিমন্ত্রীর
  • চুড়ামনকাটিতে কৃতি শিক্ষাথীদের সংবর্ধনা দিলেন যুবনেতা তপন
  • মহালয়ার মধ্য দিয়ে দেবী দুর্গার মর্তে আগমন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, October 10
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে জামায়াতের শোকরানা নফল নামাজ আদায়

banglarbhoreBy banglarbhoreAugust 6, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর ডেস্ক

যশোরে মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে রাজপথে দু’রাকাত নফল নামাজ আদায় করেছে জামায়াতে ইসলামীর কয়েক হাজার হাজার নেতা-কর্মী।

মঙ্গলবার বেলা সাড়ে ১০টায় শহরের কেন্দ্রীয় ঈদগাহ মোড়ে সড়কে শোকরানা নামাজ আদায় করেন। ইমামতি করেন জামায়াতের ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য জেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা আজিজুর রহমান।
নামাজ আদায়ের আগে সংক্ষিপ্ত সমাবেশে নেতা-কর্মী এবং জনগণের উদ্দেশ্যে দিক-নিদের্শনা মূলক বক্তৃতা করেন জামায়াত-শিবির নেতৃবৃন্দ।

সব জায়গায় শান্তি শৃংখলা বজায় রাখার আহবান জানিয়ে তারা বলেন, আওয়ামী দুঃশাসনের দীর্ঘ ১৬ বছরের অত্যাচার-নির্যাতনের পর দেশের ছাত্র-জনতার গণঅভ্যূত্থান ঘটেছে। স্বৈরাচার শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালিয়েছেন। এই আন্দোলনের বিজয়ের কৃতিত্ব ছাত্রদের।

বক্তারা বলেন, এটি দেশের ইতিহাসে দ্বিতীয় মুক্তিযুদ্ধের বিজয়। এখন নেতা-কর্মীদের ধৈর্য্য ধারণ করতে হবে। কোন প্রকার হামলা, ভাংচুর সহিংসতায় লিপ্ত হওয়া যাবে না।

আরও উল্লেখ করেন, দেশে সংখ্যালঘু বলে কিছু নাই। সবাই আমরা বাংলাদেশি। সবার নিরাপত্তার দায়িত্ব আমাদের কাঁধে তুলে নিতে হবে।

সমাবেশ বক্তব্য রাখেন মাওলানা আজিজুর রহমান, শহর সাংগঠনিক জেলা আমীর অধ্যাপক গোলাম রসুল, সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস, ইসলামী ছাত্রশিবিরের শহর সভাপতি মোস্তফা কামাল। সমাবেশ সঞ্চালনা করেন জামায়াতের প্রচার সেক্রেটারি অধ্যাপক শাহবুদ্দিন বিশ্বাস।

নামাজ শেষে ঈদগাহ মোড় থেকে বিশাল বিজয় মিছিল বের করা হয়। মিছিলটি মুজিব সড়ক প্রদক্ষিণ করে যশোরের আন্দোলনের প্রধান জমায়েত স্থান যশোর-বেনাপোল মহাসড়কের চাঁচড়া চেকপোস্টে গিয়ে শেষ। সেখানে আগে থেকেই অবস্থান করা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের শান্তিপূর্ণ অবস্থানের সাথে সংহতি প্রকাশ করে কর্মসূচি শেষ করা হয়।

এ সময় ছাত্ররা অবস্থান কর্মসূচিতে কোন প্রকার দলীয় স্লোগান না দিতে অনুরোধ করেন। সমন্বয়কারীরা সাধারণ ছাত্র এবং ভিন্ন ধর্মাবলম্বিদের বাড়ি-ঘর ও ধর্মীয় উপাসনালয়ে নিরাপত্তা দেয়ার দাবি জানান।

সমাবেশে বক্তৃতাকালে আন্দোলনে সারাদেশে নিহত ছাত্রদের শাহাদাতের মর্যাদা কামনা করে রুহের মাগফেরাত কামনা করা হয়। আহতদের আশু সুস্থতা কামনা করা হয়। নিহত এবং আহত ছাত্রদের ক্ষতিপূরণ দেবার দাবিও জানান বক্তারা।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ

    October 10, 2026

    ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন

    October 10, 2026

    মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন

    October 10, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.