Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে নাশকতা মামলায় আটক ৩
  • যশোরের গৃহবধূর অশালীন ছবি তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগ
  • যশোর স্টেশনে পুলিশি তল্লাশি
  • সরকার স্বচ্ছতা, জবাবদিহিতা ও সততার সঙ্গে কাজ করছে : যশোরে পরিবেশ প্রতিমন্ত্রী ফরিদুল হক
  • অভয়নগরে বাহারুল হত্যা মামলার আসামি গ্রেপ্তার, অস্ত্র-গুলি উদ্ধার
  • সার, ডিজেল ও বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান
  • যশোরে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
  • লোহাগড়ায় আ.লীগ নেতা ইউপি চেয়ারম্যান গ্রেফতার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, September 22
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে জাল জন্মনিবন্ধন সনদ তৈরির কারিগর ইউপি উদ্যোক্তাসহ আটক ২

banglarbhoreBy banglarbhoreJune 30, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর ডেস্ক:
যশোরে ইউনিয়ন পরিষদের উদ্যোক্তার কম্পিউটারে বিভিন্ন জেলার দুই’শ জাল জন্মনিবন্ধন সনদ পাওয়া গেছে। জাল সনদ তৈরির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ ইউনিয়নের উদ্যোক্তাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। রোববার দুপুরে সদর উপজেলার লেবুতলা ইউনিয়ন পরিষদে এ ঘটনাটি ঘটে।

আটকরা হলেন, ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা শুভাশিস বিশ্বাস ও তার সহযোগী খাজুরা এমএন মিত্র হাইস্কুলের অফিস সহায়ক রাহাত রহমান নিশাত। একই সাথে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলীমুজ্জামান মিলন ও সচিব আলী নেওয়াজকে কারণ দর্শানো নোটিশ দেয়া হয়েছে। আটক শুভাশিষ ইউনিয়নের গহেরপুর গ্রামের শ্যামল বিশ্বাসের ছেলে এবং নিশাত জসিম উদ্দিনের ছেলে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন পুলিশ।

জানা যায়, রোববার দুপুরে যশোর সদর উপজেলার লেবুতলা ইউনিয়ন পরিষদের পরিদর্শনে যান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাস। এ সময় তিনি উদ্যোক্তার কাছে জন্মনিবন্ধন কার্যক্রম সম্পর্কে জানতে চান। ইউএনও উদ্যোক্তার কম্পিউটার চেক করে দেখতে পান, সেখানে নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর ও সাতকানিয়াসহ বিভিন্ন এলাকায় দুই’শ জাল জন্মনিবন্ধন বিক্রির কাগজপত্র রয়েছে। কাগজপত্রের সঠিক উত্তর না দিতে পারার কারণে লেবুতলা ইউনিয়নের উদ্যোক্তা শুভাশিস বিশ্বাস শুভ ও তার সহযোগী রাহাত রহমান নিশাতকে গ্রেফতার করে পুলিশ।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাস বলেন, ‘বিভিন্ন ইউনিয়নে নিয়মিত পরিদর্শনের অংশ হিসাবে রোববার লেবুতলা ইউনিয়নে যাওয়া হয়। ইউনিয়নের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন শেষে উদ্যোক্তার কক্ষেও যাওয়া হয়। সেখানে তার জন্মনিবন্ধন কার্যক্রম সম্পর্কে জানতে চাওয়া হয়। এরপর তার কম্পিউটারে বিভিন্ন জেলার দুই’শ জাল জন্মনিবন্ধন দেখা যায়। আমাদের কাছে কোন অভিযোগ ছিলো না। হঠাৎ করেই তার কম্পিউটারে যাচাই করা হয়। এতেই এই জালিয়াতি ধরা পড়েছে।

তিনি বলেন, এই ঘটনায় সঙ্গে স্থানীয় ও সংশ্লিষ্ট জেলা উপজেলার চক্ররা জড়িত রয়েছে। ধারণা করছি অর্থের বিনিময়ে চক্রটি দীর্ঘদিন ধরে এই জালিয়াতি কাজ করে আসছে। জড়িত উদ্যোক্তা ও তার সহযোগী মোট দুইজনকে তাৎক্ষণিক পুলিশে দেয়া হয়েছে। বিষয়টি পুলিশ তদন্ত করবে। একই সাথে ইউনিয়ন পরিষদ সচিব আলী নেওয়াজ বাদী হয়ে আটকদের বিরুদ্ধে মামলা করার নির্দেশনা দেয়া হয়েছে। আর এই ঘটনায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সচিবকে শোকজ করা হয়েছে।’
যশোর কোতয়ালী মডেল থানার ওসি (তদন্ত) একে এম শফিকুল আলম চৌধুরি বলেন, ‘জাল জন্মনিবন্ধন সনদ তৈরি করার অভিযোগের ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে নাশকতা মামলায় আটক ৩

    September 21, 2026

    যশোরের গৃহবধূর অশালীন ছবি তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগ

    September 21, 2026

    যশোর স্টেশনে পুলিশি তল্লাশি

    September 21, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.