Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • Tutustu perusteellisesti nettikasinon asetuksiin palvelun ohjeita lukien
  • সার্ভার ডাউন : বিদ্যুৎ বিল দিতে ভোগান্তিতে যশোরের গ্রাহকরা
  • নড়াইলে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত
  • চৌগাছায় প্রান্তিক পেশাজীবীদের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু
  • তাবলীগের জেলা মুরুব্বি মুছা হুজুরের কবর জিয়ারত করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • পাইকগাছায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল ওজনে কম দেয়ার অভিযোগে জরিমানা
  • বুধবার বিএনপি নেতা আব্দুল হাইয়ের মৃত্যুবার্ষিকী
  • রূপালী পর্দা থেকে রাজনীতিতে সবদুল
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, September 15
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে ট্রেনে কাটা পড়ে ব্যবসায়ি নিহত

banglarbhoreBy banglarbhoreJuly 11, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

যশোরের অভয়নগরে ট্রেনে কাটা পড়ে জামসেদ মুন্সী (৫০) নামের একজন ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার উপজেলার নওয়াপাড়া হাইস্কুল মাঠ সংলগ্ন রেল লাইনে তিনি কাটা পড়েন। নিহত জামসেদ মুন্সী নড়াইল জেলার কালিয়া উপজেলার মাধবপাশা গ্রামের বাসিন্দা। তিনি নওয়াপাড়া মহিলা কলেজ রোডে ব্যাংকার রবিউল ইসলামের বাড়িতে ভাড়া থাকতেন। নওয়াপাড়া প্রফেসরপাড়া মোড়ে তার একটি মুদি দোকান রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার ছেলে সাইদ মুন্সীকে দোকানে রেখে নওয়াপাড়া বাজারে বাজার করতে যান জামসেদ মুন্সী। বাজার থেকে নওয়াপাড়া হাইস্কুল মাঠ হয়ে রেললাইন পার হয়ে বাড়ি ফিরছিলেন। অন্যমনষ্ক হয়ে রেললাইন পার হওয়ার সময় খুলনা থেকে ছেড়ে আসা যশোরগামী ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে তিনি মারা যান। এলাকাবাসীর সহযোগিতায় দ্বিখন্ডিত লাশ বাড়িতে নিয়ে যায় পরিবারের সদস্যরা।

খবর পেয়ে অভয়নগর থানা পুলিশ ও নওয়াপাড়া ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন। নিহত জামসেদ মুন্সীর ছেলে সাঈদ মুন্সী জানান, আমার বাবা কানে একটু কম শুনতেন, এ কারণে ট্রেন আসার শব্দ শুনতে না পারায় এ ঘটনা ঘটতে পারে।

নওয়াপাড়া পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন বিশ্বাস বলেন, ট্রেনে কাটা পড়ে জামসেদ মুন্সী নামের একজন নিহত হয়েছে শুনে দেখতে এসেছি তিনি আমার ওয়ার্ডে থাকতেন।

এ ব্যাপারে নওয়াপাড়া রেলস্টেশনের স্টেশন মাস্টার ইয়াছির আরাফাত বলেন, ট্রেনে কাটা পড়ে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে যশোর মর্গে পাঠানো হয়েছে। রেলওয়ে পুলিশ ময়না তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

এ ব্যাপারে অভয়নগর থানার অফিসার ইনচার্জ এসএম আকিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। জিআরপি পুলিশকে অবহিত করেছি। তারা আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সার্ভার ডাউন : বিদ্যুৎ বিল দিতে ভোগান্তিতে যশোরের গ্রাহকরা

    September 15, 2026

    নড়াইলে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

    September 15, 2026

    চৌগাছায় প্রান্তিক পেশাজীবীদের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু

    September 15, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.