বিবি প্রতিবেদক
‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম’ প্রকল্পের আওতায় যশোর জেলা তথ্য অফিসের উদ্যোগে গতকাল বিকেলে শহরের বেজপাড়া বিহারী কলনিতে এক কমিউনিটি সভার আয়োজন করা হয়।
কমিউনিটি সভায় উপস্থিত ছিলেন যশোর জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার রেজাউল করিম, যশোর জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাধন কুমার বিশ্বাস, সহকারী তথ্য অফিসার এলিন সাঈদ-উর রহমান, জাগ্রত যশোর যুব-মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি ফারজানা ইয়াসমিন বৃষ্টি, জাগ্রত যশোর যুব মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার পরিচালক করিমুজ্জামান ও সমাজকর্মী ফারজানা খাতুন।
অনুষ্ঠানে বক্তারা গর্ভবতী মায়ের যত্ন, শিশু ও মায়ের স্বাস্থ্য, শিশুর মানসিক বিকাশ, বাল্যবিয়ে প্রতিরোধ, নারী ও শিশুর সামাজিক সুরক্ষা, শিশু ও গর্ভবতী মায়ের পুষ্টি, শিশু ও নারীর অধিকার, শিশু ও নারীর প্রতি সহিংসতা রোধে করণীয় প্রভৃতি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। কমিউনিটি সভা অনুষ্ঠানে বেজপাড়া বিহারী ক্যাম্পের প্রায় দেড় শতাধিক নারী ও শিশু উপস্থিত ছিলেন।
শিরোনাম:
- অভয়নগরে আগুনে দগ্ধ রুবেলের মৃত্যু, অভিযুক্ত প্রাক্তন স্ত্রী ও স্বজনরা
- যশোরে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
- সংবাদ প্রকাশের পর নতুন কর্মস্থলে তালার সেই ঘুষখোর মনিরুজ্জামান
- জ্যৈষ্ঠের তাপদাহে পুড়ছে যশোর, রাতে এক পশলা স্বস্তির বৃষ্টি
- যশোরে শুঁটকি মাছের প্যাকেটে ৩ হাজার পিস ইয়াবা
- যশোরে নানাবাড়িতে বেড়াতে এসে বিদ্যুৎস্পৃষ্ট শিশুর মৃত্যু
- বিএসএফের পুশইনের প্রতিবাদে বেনাপোলে সীমান্তবাসীর অবস্থান কর্মসূচি
- যুবদলের কেন্দ্রীয় কমিটিতে যশোরের ৫ জন

