Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে আতিয়ার হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন
  • যশোরে তিন দিনব্যাপি ফল মেলা উদ্বোধন
  • বাংলাদেশ বুলেটিনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকীতে যশোরে র‌্যালি-মিষ্টিমুখ
  • কেশবপুরে মৎস্য চাষিদের মাঝে উপকরণ বিতরণ
  • ২৮ জুন চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা
  • যশোরের পরিচিত মুখ মোপাশা আর নেই
  • একটি মহল রাজনীতির নামে অপরাজনীতির শুরু করেছে : পল
  • অর্থাভাবে হাসপাতালে নয়, ঝাড়-ফুঁকে চিকিৎসা; অবশেষে পাশে দাঁড়াল বসুন্ধরা গ্রুপ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুন ২৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুন ২৫, ২০২৬

যশোরে তিন দিনব্যাপি ফল মেলা উদ্বোধন

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুন ২৫, ২০২৬
Facebook Twitter WhatsApp
যশোরে তিন দিনব্যাপি ফল মেলা উদ্বোধন
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস” প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরে তিনদিনব্যাপী ফল মেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে জেলা কৃষি অফিস চত্বরে এ মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন মোহাম্মদ আশেক হাসান। তিনি বলেন, “শুধু গাছ লাগালেই হবে না, সঠিক পরিচর্যার মাধ্যমে গাছকে বড় করে তুলতে হবে। যশোর জেলার ফল ও ফুলের সুনাম রয়েছে।

এসব পণ্য বিদেশে রপ্তানি করতে হবে। তবে বিদেশে পাঠাতে হলে নিরাপদ খাদ্য উৎপাদনের বিষয়টি নিশ্চিত করতে হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম এবং যশোর জেলা পরিসদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ড. সৈয়দ মো. মিজানুর রহমান, ড. মোতাসীম আহম্মেদ, দিলদার হোসেন এবং সিদ্দিকুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত উপপরিচালক সমরেন বিশ্বাস।

উদ্বোধনী অনুষ্ঠানের আগে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। পরে ফিতা কেটে, বেলুন ও ফেস্টুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে তিন দিনব্যাপি ফল মেলার উদ্বোধন করা হয়। মেলায় বিভিন্ন জাতের দেশীয় ও বিদেশি ফল, ফলভিত্তিক প্রযুক্তি এবং কৃষি উদ্ভাবন প্রদর্শন করা হচ্ছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে আতিয়ার হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন

বাংলাদেশ বুলেটিনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকীতে যশোরে র‌্যালি-মিষ্টিমুখ

কেশবপুরে মৎস্য চাষিদের মাঝে উপকরণ বিতরণ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.