বাংলার ভোর ডেস্ক
দীর্ঘ বিরতির পর অবশেষে বাংলাদেশিদের জন্য চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা।
বৃহস্পতিবার এ রাজধানীতে ভারতীয় ভিসা সেন্টারে এক সংবাদ সম্মেলনে এঘোষণা দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
তিনি বলেছেন, আগামী ২৮ জুন থেকেই বাংলাদেশিদের জন্য আবার পর্যটন ভিসা দেয়ার কার্যক্রম শুরু হবে। দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার অংশ হিসেবে এই ভিসা আবার চালুর ঘোষণা দেয়া হলো।
বারতীয় হাইকমিশনার আরও জানান, বাংলাদেশে যতগুলো ভিসা সেন্টার আছে সেগুলো থেকে একযোগে ভিসার কার্যক্রম শুরু হবে। তিনি বলেন, তিনি যখন বাংলাদেশে বেনাপোল হয়ে আসছিলেন তখনই ভিসার প্রশ্নটি উঠেছিল।
তিনি দেখেছেন, ভিসা খুব জরুরি একটি বিষয়। তাই এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এর আগে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে দীনেশ ত্রিবেদী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের হাতে পরিচয়পত্র পেশের মধ্য দিয়ে ঢাকা মিশনের দায়িত্ব শুরু করেছেন।

