Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যথাযোগ্য মর্যাদায় যশোরে মহান স্বাধীনতা দিবস পালিত
  • পদ্মায় বাসডুবি: মৃত বেড়ে ২৫, চলছে শোকের মাতম
  • পদ্মায় বাস ডুবে দুজনের মৃত্যু : নিখোঁজ অনেক, তোলা হচ্ছে বাসটি
  • লিবার্টি সু কোম্পানি যশোরের প্রতারণা
  • স্বাধীনতা দিবসে যশোরে দিনব্যাপি কর্মসূচি
  • যে যার অবস্থান থেকে সমাজ উন্নয়নে কাজ করার আহ্বান: যশোর বোর্ড চেয়ারম্যান
  • স্বাধীনতা দিবস উপলক্ষে যশোরে সম্মিলিত সাংস্কৃতিক আয়োজন
  • মণিরামপুরে গণহত্যা দিবস পালিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, মার্চ ২৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে তীব্র গরমে সবজির বাজরে ক্রেতা কম : দাম বেশি

banglarbhoreBy banglarbhoreএপ্রিল ২৭, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোরে টানা কয়েক দিনের তীব্র তাপদাহে কাঁচা বাজারে ক্রেতা কমেছে। দিনের বেলা একেবারেই ক্রেতা শূন্য থাকছে বাজার। এদিকে সবজির মৌসুম শেষ হওয়াতে জোগানও কমেছে। ফলে সবজির দাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে। দিনের বেলা ক্রেতা কম দেখা গেলেও সন্ধ্যা নামার পরে ক্রেতা একটু একটু করে বাড়ছে। ভ্যাপসা গরমে দিনের বেলা ক্রেতা সাধারণ বাজারের ভিড় থেকে দূরে থাকছেন।

শনিবার শহরের বড় বাজার ও রেল স্টেশন বাজার ঘুরে দেখা গেছে প্রতিটি সবজির দাম বৃদ্ধি পেয়েছে। বাজারে ক্রেতাও তেমন একটা নেই। বিক্রেতারা দিনের বেলা অলস সময় পার করছেন। এদিন বাজারে বেগুন ৮০ টাকা, টমেটো ৪০ টাকা, শসা ২০ থেকে ৪০ টাকা, ঝাল ৬০ থেকে ৮০টাকা, উচ্ছে ৬০ টাকা, কুসি ৩৫ থেকে ৪০ টাকা, পটল ৪০ টাকা, মিষ্টি কুমড়া ৩০ টাকা, ভেন্ডি ৩০ টাকা, পুইশাক ৩০ টাকা, কলা ৪০ টাকা, বাঁধাকপি ৩০ টাকা, পেঁপে ৫০ টাকা, ক্যাপসিকাম ৩০০ থেকে ৫০০ টাকা, কচুর লতি ৫০ টাকা, মিচুড়ি ৫০ টাকা, বরবটি ৬০ টাকা, দেশি পেঁয়াজ ৬০ টাকা, রসুন ১৮০ থেকে ২০০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে।

অন্যদিকে বেড়েছে সব ধরনের মাংসের দাম। গরুর মাংস বিক্রি হচ্ছে ৭ শত ৫০ টাকা কেজি দরে। মুরগি জাত ভেদে ২০০ থেকে ৩৬০ টাকা টাকা। ছাগলের মাংস ১১শ থেকে ১২শ ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

আল আমিন হোসেন নামে রেল স্টেশন বাজারে সবজির দোকানি বলেন, বাজারে সবজি কম। আমরা মোকামে পাইকারি সবজি কম পাচ্ছি। সিজেন শেষ বলে সবজির উৎপাদন কমে গেছে। যে কারণে সরবরাহও কম হচ্ছে। সরবরাহ কম বলে সবজির দাম বাড়ছে।

বড় বাজারের জাকির হোসেন নামে এক সবজির দোকানি বলেন, গরমে দিনের বেলা বাজারে ক্রেতা আসছে না। তবে, রাতের দিকে টুকটাক বিক্রি হচ্ছে। রাতে তুলনামূলক গরম কম থাকে বলে ক্রেতারা ঘর থেকে বের হয়।

ইউনুচ আলী নামে এক ক্রেতা বলেন, গরমে তো দিনের বেলা বাজারে আসার মত নেই। তারপর সব সবজির দাম বেশি। একদিকে গরমের প্রকোপ অন্যদিকে সবজির বাড়তি দামের চাপ। সব মিলিয়ে সাধারণ ক্রেতাদের ভোগান্তির শেষ নেই। এখন এমন পরিবেশ দু বেলা দু মুঠো খেয়ে বেঁচে থাকা কষ্টকর।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যথাযোগ্য মর্যাদায় যশোরে মহান স্বাধীনতা দিবস পালিত

মার্চ ২৬, ২০২৬

পদ্মায় বাসডুবি: মৃত বেড়ে ২৫, চলছে শোকের মাতম

মার্চ ২৬, ২০২৬

পদ্মায় বাস ডুবে দুজনের মৃত্যু : নিখোঁজ অনেক, তোলা হচ্ছে বাসটি

মার্চ ২৬, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.