Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • হিটস্ট্রোকে ২ কৃষকের মৃত্যু, বিপাকে পোল্ট্রি ও সবজি চাষিরা
  • প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত যশোরবাসী
  • ছাত্র ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকীতে যশোরে শ্রদ্ধা নিবেদন
  • যশোরে টিআরসি নিয়োগে শারীরিক সক্ষমতা যাচাই সম্পন্ন
  • মণিরামপুরে ভুল প্রশ্নে দাখিল পরীক্ষা, বিপাকে ৮ শিক্ষার্থী
  • সাতক্ষীরা জেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত
  • কলারোয়ায় চলছে মাটি কেটে বিক্রির মহোৎসব !
  • জুডো প্রতিযোগিতায় ইলার রৌপ্য, রিনার তাম্র জয়
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, এপ্রিল ২৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে তুচ্ছ ঘটনায় কিশোরের ওপর হামলা

banglarbhoreBy banglarbhoreজুন ৩, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সদর উপজেলার চাঁচড়া ভাতুড়িয়ায় রাতুল ওরফে লিখন (১৬) নামে এক কিশোরকে মারপিটে জখমের ঘটনায় কোতায়ালি থানায় মামলা হয়েছে। পুলিশ এই মামলায় তিন আসামিকে আটক করেছে।
লিখনের মা চায়না চাঁচড়া মধ্যপাড়ার বাসিন্দা ও ভাতুড়িয়া কলেজের সহকারী শিক্ষক চায়না খাতুন (৫৫) ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৪/৫ জনের বিরুদ্ধে মামলাটি করেন।

আটক আসামিরা হলেন, রেলগেট পশ্চিমপাড়ার রফিকুল (১৯), সজিব ওরফে রবিন (২০) এবং হৃদয় (২০)।
অন্য আসামিরা হলো, রেলগেট হোটেল শাহরিয়ারের পেছনে রোহিদ (২০), চাঁচড়া ডালমিল এলাকার মিরাজ (১৯) এবং রেলগেট রায়পাড়ার হিমেল (১৯)।

এজাহারে চায়না খাতুন উল্লেখ করেছেন, গত ২ জুন বিকেলে চাঁচড়া কালাবাগান শ্মশানের কাছে অজ্ঞাত এক যুবকের সাথে মেয়েলী ঘটনায় নিয়ে স্থানীয় কয়েকজন ছেলের সাথে কথাকাটাকাটি হয়। সে সময় অজ্ঞাত ওই যুবক মোবাইল করে আসামিদের ডেকে নিয়ে আসে। তারা বেলা সাড়ে ১২টার দিকে ভাতুড়িয়া বাজারে দা, লোহার রড, চাকু প্রভৃতি নিয়ে স্থানীয় লোকজনকে খুঁজতে থাকে। সে সময় তার ছেলে চাবি দেয়ার জন্য তার কাছে যাচ্ছিল। তাকে পেয়ে আসামিরা ধাওয়া করে।

তার ছেলে লিখন ধাওয়া খেয়ে দৌড়ে ভাতুড়িয়া কলেজের মধ্যে ঢুকে অফিস কক্ষে আশ্রয় নেয়। আসামিরাও পিছু ধাওয়া করে অফিসের মধ্যে ঢুকে লোহার রড দিয়ে বেধড়ক মারপিট শুরু করে। সে সময় তিনিসহ অন্যান্যরা এগিয়ে আসলে আসামিরা হত্যার হুমকি দিয়ে চলে যায়। পরে তার ছেলেকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

চাঁচড়া পুলিশ ফাঁড়ির এসআই আব্দুল মালেক জানিয়েছেন, মামলা হওয়ার পর সোমবার ভোরে চাঁচড়া রেলগেট এলাকায় অভিযান চালিয়ে রফিকুল, রবিন ও হৃদয়কে আটক করা হয়। বিকেলে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

হিটস্ট্রোকে ২ কৃষকের মৃত্যু, বিপাকে পোল্ট্রি ও সবজি চাষিরা

এপ্রিল ২৬, ২০২৬

প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত যশোরবাসী

এপ্রিল ২৬, ২০২৬

ছাত্র ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকীতে যশোরে শ্রদ্ধা নিবেদন

এপ্রিল ২৬, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.