Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • দেশকে অস্থিতিশীল করতে একটি চক্র বিভেদের বিজ বপণ করছে :প্রতিমন্ত্রী অমিত
  • জাতীয় পার্টিকে শেষ করার ষড়যন্ত্র সফল হবে না : যশোরে আসুদ (ভিডিও সহ)
  • ভিন্নমতকে সহিষ্ণুতার সাথে গ্রহণ করাই গণতন্ত্রের সৌন্দর্য্য : প্রতিমন্ত্রী অমিত
  • আশাশুনিতে বিএনপি অফিসে আগুন, দুটি ককটেল উদ্ধার
  • যশোরে ৭ কোটি ৬৮ লাখ টাকার ৩১টি স্বর্ণের বারসহ দুই জন আটক
  • সরকার শিক্ষা ব্যবস্থাকে আনন্দময় ও যুগোপযোগী করতে কর্মপরিকল্পনা গ্রহণ করেছে : অমিত
  • জাতীয় পার্টির যশোর জেলা ও উপজেলার ২৫ নেতার পদত্যাগ
  • একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, জুন ২১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুন ২৫, ২০২৪

যশোরে দুই আইনজীবীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুন ২৫, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোরে দুই আইনজীবীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা হয়েছে। সোমবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করেন যশোর শহরের ঘোপ জেল রোডের বাসিন্দা এনায়েত আলীর ছেলে শাহিনুর রহমান শাহিন।
আসামিরা হলেন, যশোরে নারী ও শিশু নির্যাতন ও মানবপাচার দমন ট্রাইব্যুনাল-২ এর পাবলিক প্রসিকিউটর ( পিপি) অ্যাড. মোস্তাফিজুর রহমান মুকুল ও অ্যাডভোট. সৈয়দ কবীর হোসেন জনি।

সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. গোলাম কবির অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য জেলা প্রশাসককে আদেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী শাহজাহান কবীর খান বিপ্লব। তবে, এ মামলা ষড়যন্ত্রমুলক দাবি করেছেন ওই দুই আইনজীবী।

বাদির অভিযোগ, আইনজীবী সমিতির ২ নম্বর ভবনের সামনে ফুটপাতে টেবিল রেখে কাপড়ের ব্যবসা করেন। গত ১০ জুন মোস্তাফিজুর রহমান মুকুল ও সৈয়দ কবীর হোসেন জনি তার কাছে ৫০ হাজার টাকা দাবি করেন। এছাড়া ২ হাজার টাকা করে প্রতি মাসে মাসোহারা দিতে হবে বলে জানায়। কিন্তু শাহিন এতে রাজী না হলে সৈয়দ কবীর হোসেন জনি পিস্তল বের করে শাহিনকে প্রাণনাশের হুমকি দেন। এ ঘটনার পর একইদিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শাহিন পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির সামনে গেলে উল্লিখিত আসামিরাসহ আরও কয়েকজন তার ওপর চড়াও হন। তারা এ সময় তাকে এলোপাতাড়ি মারধর করেন। এরই মধ্যে সেখান হাজির হন জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন। তিনি গাড়ি থেকে নেমে উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা চালালে আসামিরা শাহিনকে হুমকি দিয়ে চলে যান।

মামলার বিষয়ে পিপি অ্যাড. মোস্তাফিজুর রহমান মুকুল ও অ্যাড. সৈয়দ কবীর হোসেন জনি দাবি করেছেন, সম্প্রতি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান মুকুলকে লাঞ্ছিত ও মারপিট করেন জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন। এ ঘটনায় আইনজীবীরা একট্টা হয়ে মানববন্ধন করেন। এ ঘটনার পর শহিদুল ইসলাম মিলনের বিরুদ্ধে মামলাও করা হয়। এজন্য দুই আইনজীবীর বিরুদ্ধে মিথ্যা মামলা করিয়েছেন শহিদুল ইসলাম মিলন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

দেশকে অস্থিতিশীল করতে একটি চক্র বিভেদের বিজ বপণ করছে :প্রতিমন্ত্রী অমিত

জাতীয় পার্টিকে শেষ করার ষড়যন্ত্র সফল হবে না : যশোরে আসুদ (ভিডিও সহ)

ভিন্নমতকে সহিষ্ণুতার সাথে গ্রহণ করাই গণতন্ত্রের সৌন্দর্য্য : প্রতিমন্ত্রী অমিত

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.