Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • পাইকগাছায় সাংবাদিককে জীবন নাশের হুমকি
  • শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
  • ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় পল্লী চিকিৎসক নিহত
  • তালা-কলারোয়ার উন্নয়নের সাংবাদিক সমাজের সহযোগিতা চাই : এমপি ইজ্জত উল্লাহ
  • জীবননগরে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রি উদ্বোধন
  • কোটি টাকা মুক্তিপণ দাবিতে যশোরে ওষুধ ব্যবসায়ী অপহরণ
  • যুদ্ধের কালো ছায়া : মানবতার অশ্রু
  • যশোরে ব্যাংকে বন্ধক রাখা জমি বিক্রি : বিপাকে ক্রেতা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, মার্চ ৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে দুই দিনব্যাপি লাইট ইঞ্জিয়ারিং পণ্য মেলা উদ্বোধন

banglarbhoreBy banglarbhoreডিসেম্বর ৪, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
‘দেশীয় লাইট ইঞ্জিয়ারিং পণ্য ব্যবহার করি, স্বনির্ভর দেশ গড়ি’ এই স্লোগান নিয়ে যশোরে দুই দিনব্যাপী লাইট ইঞ্জিয়ারিং পণ্য মেলার উদ্বোধন হয়েছে। বুধবার শহরের আরএন রোডে নতুন বাজার সংলগ্ন পৌরসভা মার্কেট প্রাঙ্গণে এই মেলার আয়োজন করেছে বাংলাদেশ ইঞ্জিয়ারিং শিল্প মালিক সমিতি যশোর জেলা শাখা।

দুই দিনব্যাপি এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম। মেলা চলবে ৫ ডিসেম্বর বিকেল পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেন, ‘ভৌগলিক অবস্থানের দিক থেকে যশোর খুবই গুরুত্বপূর্ণ একটি অঞ্চল। এখানে সড়ক, নৌ ও আকাশপথে যাতায়ত ব্যবস্থা উন্নত থাকায় যশোর ব্যবসায়ীক কেন্দ্রস্থল হিসেবে গড়ে উঠছে। শিল্প খাতেও যশোর অনেক এগিয়ে আছে। তবে দেশের মোট চাহিদার ১৫ থেকে ২০ শতাংশ আমারা উৎপাদন করতে পারছি। বাকী ৮০ শতাংশ আমদানি নির্ভার। তাই লাইট ইঞ্জিনিয়ারিং খাতে আমাদের উৎপাদন সক্ষমতা বাড়াতে হবে।

একই সাথে দেশের চাহিদা না মেটানো পর্যন্ত পণ্য রপ্তানির চিন্তা করা যাবে না। লাইট ইঞ্জিনিয়ারিং সহ সকল শিল্পখাতে উৎপাদন বাড়ানোর জন্য প্রয়োজনীয় সকল বিষয়ে জেলা প্রশাসন সর্বোচ্চ সহযোগিতা করবে বলেও আশ্বাস দেন তিনি।

আলোচনা সভায় বক্তারা যশোরে একটি শিল্প পার্ক গড়ে তোলার জন্য সরকারি সহযোগিতার আহ্বান জানিয়েছেন।

বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি যশোরের সভাপতি আশরাফুল ইসলাম বাবুর সভাপতিত্বে অন্যদের বক্তব্য রাখেন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, প্রবৃদ্ধির টিম লিডার মার্কস এমএস, কলকারখানা অধিদপ্তর ও পরিদর্শন যশোরের উপপরিদর্শক আরিফুল ইসলাম, দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবীর নান্টু, বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি যশোরের উপদেষ্টা কাজী কাদের অমিয়, নাসিব যশোরের সভাপতি সাকির আলী, সিনিয়র সহসভাপতি সিরাজ খান মিন্টু ও সামিটের প্রতিনিধি জাকারিয়া হাসান। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক হারুন-অর রশিদ। আলোচনা সভা শেষে উন্নত ৬টি পণ্যের মোড়ক উন্মোচন করেন জেলা প্রশাসক। মেলায় মোট ৫২টি স্টল করেছেন উদ্যোক্তরা।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

পাইকগাছায় সাংবাদিককে জীবন নাশের হুমকি

মার্চ ৩, ২০২৬

শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

মার্চ ৩, ২০২৬

ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় পল্লী চিকিৎসক নিহত

মার্চ ৩, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.