Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরের চৌগাছায় বিএনপি কর্মী হত্যার ঘটনায় আটক ৩
  • যশোরে পাইকারি ও খুচরা বাজারে দামের বৈষম্য ক্ষতিগ্রস্থ কৃষক
  • আ. লীগের বিচার দাবিতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ও বিক্ষোভ মিছিল ( ভিডিও সহ )
  • মণিরামপুরে কপোতাক্ষ নদ থেকে অবৈধ দুয়ারি জাল জব্দের পর অগ্নিসংযোগ
  • মণিরামপুরে যুবদলের বিক্ষোভ মিছিল-সমাবেশ
  • চৌগাছায় বিএনপি কর্মী হত্যা : দুই সন্দেহভাজন পুলিশ হেফাজতে
  • রামপালে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নাশকতা বিরোধী শোডাউন
  • শিষ্ঠাচারবহির্ভুত রাজনীতির বিরুদ্ধে শার্শা ও বেনাপোল পৌর শ্রমিক দলের বিক্ষোভ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, জুন ২৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম সেপ্টেম্বর ১৪, ২০২৫

যশোরে দ্বন্দ্ব সংবেদনশীলতা ও রূপান্তর বিষয়ক কর্মশালা শুরু

banglarbhoreBy banglarbhoreNo Commentsসেপ্টেম্বর ১৪, ২০২৫
Facebook Twitter WhatsApp
যশোরে দ্বন্দ্ব সংবেদনশীলতা ও রূপান্তর বিষয়ক কর্মশালা শুরু
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
এসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ (এডাব)-এর উদ্যোগে যশোরে ‘দ্বন্দ্ব সংবেদনশীলতা ও দ্বন্দ্ব রূপান্তর রিফ্রেশার’ বিষয়ক চার দিনব্যাপি (১৪-১৭ সেপ্টেম্বর) এক কর্মশালা শুরু হয়েছে। রোববার সকালে যশোর সদরের রামনগরে আরআরএফ টার্কে এই কর্মশালার উদ্বোধন করা হয়।

এডাব কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের নির্বাহী সদস্য রেজাউল করিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন এডাব কেন্দ্রীয় সচিবালয়ের কর্মসূচি পরিচালক কাউসার আলম মুন্সী।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এডাব যশোর জেলা শাখার সভাপতি ও সুসমাজ ফাউণ্ডেশনের নির্বাহী পরিচালক এনএনএম মুজিবুদ্দৌলা সরদার কনক। স্বাগত বক্তব্য রাখেন এডাব যশোর জেলা শাখার সহ-সভাপতি ও আফনান-এর পরিচালক শাহজাহান নান্নু। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন এডাব যশোর জেলা শাখার সদস্য সচিব ও ল্যাম্ফ-এর নির্বাহী পরিচালক আহসান হাবিব। অনুষ্ঠান সঞ্চালনা করেন এডাব-এর মনিটরিং কর্মকর্তা সমাপিকা হালদার।

প্রধান অতিথির বক্তব্যে রেজাউল করিম বলেন, বাংলাদেশের উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোর (এনজিও) ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে দক্ষিণাঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নে তাদের অবদান প্রশংসনীয়। তিনি বলেন, বর্তমানে ‘দ্বন্দ্ব সংবেদনশীলতা ও দ্বন্দ্ব রূপান্তর’ বিষয়ক কর্মশালা আয়োজন খুবই সময়োপযোগী। তিনি আশা প্রকাশ করেন, এই কর্মশালা থেকে অর্জিত জ্ঞান এই অঞ্চলের উন্নয়ন কার্যক্রমে বিশেষ অবদান রাখবে।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে রয়েছেন মালেহা ফাউণ্ডেশনের টিম লিডার দ্বীপজ্জ্বল ক্ষিরশা এবং সহযোগী সদস্য উত্তরা ত্রিপুরা ও বাবুল চাকমা।

এই কর্মশালায় খুলনা বিভাগের সাতক্ষীরা, কুষ্টিয়া, ঝিনাইদহ, যশোর, মাগুরা ও খুলনা জেলার ২৫টি এনজিওর প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন। এডাব-এর কর্মসূচি কর্মকর্তা তাহমিনা বাশার নাজনীন এবং খুলনা বিভাগীয় সমন্বয়কারী রেজাউল করিম কর্মশালার সার্বিক সমন্বয়ের দায়িত্বে রয়েছেন।

উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে যশোর জেলায় কর্মরত দীপশিখা সংস্থার প্রয়াত প্রকাশ চন্দ্র ধর-এর আকস্মিক মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন ও দোয়া করা হয়।

কর্মশালা যশোর রূপান্তর
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরের চৌগাছায় বিএনপি কর্মী হত্যার ঘটনায় আটক ৩

যশোরে পাইকারি ও খুচরা বাজারে দামের বৈষম্য ক্ষতিগ্রস্থ কৃষক

আ. লীগের বিচার দাবিতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ও বিক্ষোভ মিছিল ( ভিডিও সহ )

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.