Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কখনো এমপি, কখনো উপদেষ্টা : ক্ষমতার প্রভাবে মুক্তেশ্বরী দখল, প্রতিবাদে পদযাত্রা (ভিডিও সহ)
  • সাতক্ষীরায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে মানববন্ধন
  • কোটচাঁদপুরে পারিবারিক কলহে ৩ নারীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম
  • যশোরে ভোক্তার অভিযানে চার প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
  • যশোরে নেটিভ এনইসিটি সংস্থার মতবিনিময়
  • এডিস মশার লার্ভা ধ্বংস ও সচেতনতায় যশোরে রেড ক্রিসেন্টের মাসব্যাপি কর্মসূচি
  • সনাক যশোর উদ্যোগে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উদযাপন
  • যশোরে প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, জুন ১৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ডিসেম্বর ৪, ২০২৫

যশোরে ধীরে ধীরে কমছে তাপমাত্রার পারদ, জেঁকে বসছে শীত

♦বাড়ছে ঠাণ্ডাজনিত রোগ ♦গরম কাপড়ের দোকানে ভিড় ♦সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের
banglarbhoreBy banglarbhoreNo Commentsডিসেম্বর ৪, ২০২৫
Facebook Twitter WhatsApp
যশোরে ধীরে ধীরে কমছে তাপমাত্রার পারদ, জেঁকে বসছে শীত
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোরে ধীরে ধীরে তাপমাত্রার পারদ কমতে শুরু করেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে। যা এ মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা। বাতাসের আদ্রতা ছিলো ৯৫ শতাংশ। ফলে শরীরে ঠান্ডার অনুভূতি আরও তীব্রভাবে অনুভূত হয়েছে। হঠাৎ করেই শীত জেঁকে বসায় বড় প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। বিশেষ করে রিকশাচালক ও নিম্ন আয়ের মানুষের কষ্ট আরও তীব্র আকার ধারণ করেছে। যশোর বিমানবাহিনীর নিয়ন্ত্রণাধীন আবহাওয়া বলছে, প্রতিদিনই যশোরে কমছে তাপমাত্রার পারদ। গত মঙ্গলবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ১৭ ডিগ্রি সেলসিয়াস। বুধবার ছিলো ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আর বুধবার কমে সেই পারদ দাঁড়িয়েছে ১২ দশমিক ৫।

আবহাওয়াবিদেরা বলছেন, এবার প্রকৃতিতে ঠিক সময়ে শীত নামার লক্ষণ দেখা যাচ্ছে। মানে পৌষ মাস এগিয়ে আসার সঙ্গে সঙ্গে তাপমাত্রার পারদ নামতে শুরু করেছে। স্থানীয়রা জানান, ভোর থেকে সকাল পর্যন্ত ঠাণ্ডার আমেজ বেশি থাকলেও রোদ উঠলেই চারপাশ ধীরে ধীরে উষ্ণ হয়। তবে দিনের বেলায় রোদের তেজ থাকলেও বিকেল গড়ালেই ঠাণ্ডা জেঁকে বসছে।

আবহাওয়ার এই বিরূপ প্রভাব জেলার জনস্বাস্থ্যে ব্যাপক প্রভাব ফেলছে। জেলার আশপাশের হাসপাতালগুলোতে ঠাণ্ডাজনিত রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। এতে শিশু ও বৃদ্ধরা সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে। সর্দি-কাশি, জ্বর, নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও হঠাৎ তাপমাত্রা পরিবর্তনজনিত অ্যালার্জিতে রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে স্থানীয় হাসপাতালগুলোতে।

চিকিৎসকরা বলছেন, দিন-রাতের তাপমাত্রার এই বড় পার্থক্য শরীরের ওপর চাপ ফেলে। বিশেষ করে শিশু, বয়স্ক ও দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন মানুষ বেশি ঝুঁকিতে থাকে। তাই সবাইকে সতর্ক থাকার এবং উষ্ণ কাপড় ব্যবহার করার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

♦ গরম কাপড়ের দোকানে ক্রেতার ভিড়
গত কয়েকদিনের জেঁকে বসার শীত থেকে পরিত্রাণ পেতে গরম কাপড়ের দোকান গুলোতে ভিড় জমাচ্ছে ক্রেতা সাধারণ।

গরম পোশাকের মার্কেট বলতে যশোর শহরের মুজিব সড়কের ফুটপাতের দোকান, জেলা পরিষদের পুরনো কাপড়ের মার্কেট, কালেক্টরেট মার্কেটে শীতের পোশাক বিক্রি শুরু হয়েছে বেশ। বৃহস্পতিবার বিকেলে শহরের মুজিব সড়কের ফুটপাতের দোকান, জেলা পরিষদের পুরাতন কাপড়ের মার্কেটের দোকানগুলোতে ক্রেতাদের প্রচুর ভিড় লক্ষ্য করা গেছে।

এদিন শহরের ফুটপাত, জেলা পরিষদ পুরাতন কাপড়েরর মার্কেটে সকাল থেকে ক্রেতাদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। তবে বিকেলে ছিল ক্রেতাদের বেশি ভিড়। তারা বিভিন্ন দোকান ঘুরে নিজেদের ও পরিবারের সদস্যদের জন্য পছন্দ মতো শীতের পোশাক কেনাকাট করেছে। বাজার ঘুরে দেখা গেছে, দোকানে সাজিয়ে রাখা হয়েছে সোয়েটার, হুডি, টুপিওয়ালাগেঞ্জি, জ্যাকেট, জগাজ পায়জামা, ফুলহাতা গেঞ্জিসহ বিভিন্ন ধরনের পোশাক। সোয়েটার ২৫০ টাকা থেকে ৩০০ টাকা, হুডি ২৫০ টাকা থেকে ৪০০ টাকা, টুপিওয়ালাগেঞ্জি ১৫০ টাকা থেকে ৩৫০ টাকা, জ্যাকেট ৩০০ টাকা থেকে ৭০০ টাকা, জগাজ পায়জামা ১০০ টাকা থেকে ৩০০ টাকা, ফুলহাতা গেঞ্জি ৬০ টাকা ১০০ টাকা দারে বিক্রি হচ্ছে।

মুজিব সড়কের ফটপাতের দোকানদার এমদাদুল হক জানান, বাচ্চাদের হুডি, পায়জামা ও ফুলহাতা গেঞ্জি বেশি বিক্রি হচ্ছে।

বেশি শীত অনুভূত হওয়ার কারনে শীত পোশাক বেচাকেনা শুরু হয়েছে। বিক্রিও খারাপ হচ্ছে না। একই কথা জানান সিয়াম নামে আরেক দোকানদার। ক্রেতাদের নজর কাড়তে বিভিন্ন শীতে পোষাক সাজিয়ে রেখেছে দোকানদাররা। জেলা পরিষদ মার্কেটের গিয়ে দেখা গেছে ক্রেতাদের বেশ ভিড় ছিল। এ মার্কেটের ওয়ান কালেকশনের সত্বাধিকারী কামরুল ইসলাম জানান, এখন বেশি শীত অনুভূত হওয়ার কারণে বাচ্চাদের সোয়েটার, জ্যাকেট, হুডি বেশি বিক্রি হচ্ছে। বড়দের পোশাক তেমন বিক্রি হচ্ছে না। বাজারে শীতের কাপড় কিনতে আসেন সায়েরা খাতুন নামে এক নারী। তিনি বলেন, ‘শীত বেশি পড়ছে। আমার মেয়ের জন্য শীতের পোশাক কিনতে এসেছি। মেয়ের জন্য একটি সোয়েটার ও টুপি কিনেছি।’

গরম কাপড় চিকিৎসক ঠাণ্ডাজনিত রোগ তাপমাত্রা যশোর শীত
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

কখনো এমপি, কখনো উপদেষ্টা : ক্ষমতার প্রভাবে মুক্তেশ্বরী দখল, প্রতিবাদে পদযাত্রা (ভিডিও সহ)

সাতক্ষীরায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে মানববন্ধন

কোটচাঁদপুরে পারিবারিক কলহে ৩ নারীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.