Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে দুর্বৃত্তদের হামলায় বিএনপি অফিস ভাঙচুর
  • চৌগাছায় নিষিদ্ধ আ.লীগের দুই নেতা আটক
  • ব্ল্যাকমেইলিং সিন্ডিকেটের দুই সদস্য আটক
  • যশোর জিলা স্কুলের ‘ফিউচার সায়েন্টিস্ট’ দলের ইন্দোনেশিয়ায় গোল্ড মেডেল অর্জন
  • আগুনে দগ্ধ রুবেলের মৃত্যুর পর থানায় মামলা রেকর্ড
  • ৫৭ মিলিমিটার বৃষ্টিতেই তলিয়ে গেল যশোরের নিম্নাঞ্চল
  • ‘ভায়না’ নদী রক্ষায় মামলা হলেও থামেনি দখলদার আসামিরা
  • এখন সময় দেশকে নতুন ভাবে গড়ার : নার্গিস বেগম
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, জুন ৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে নকল পণ্য তৈরি কারখানায় র‌্যাবের অভিযান : দু’জনের কারাদণ্ড

banglarbhoreBy banglarbhoreএপ্রিল ২২, ২০২৬No Comments৮ Views
Facebook Twitter WhatsApp
যশোরে নকল পণ্য তৈরি কারখানায় র‌্যাবের অভিযান : দু’জনের কারাদণ্ড
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোর শহরের উপশহর ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় নকল পণ্য উৎপাদনের অভিযোগে দুটি কারখানায় অভিযান চালিয়েছে র‌্যাব-৬ যশোর।

বুধবার দুপুরে পরিচালিত এ অভিযানে বিপুল পরিমাণ ভেজাল কেমিক্যাল ও নকল পণ্য উদ্ধার করা হয়।

র‌্যাব সূত্রে জানা যায়, হিরা প্লাস্টিক কারখানা ও আরএসওয়াই কেমিক্যাল কারখানায় অভিযান চালিয়ে দেখা যায়, বিভিন্ন ধরনের ভেজাল কেমিক্যাল ব্যবহার করে নকল টয়লেট ক্লিনার, টাইলস পলিশ, হ্যান্ডওয়াশ, গ্লাস ক্লিনার এবং সাবান তৈরি করা হচ্ছিল।

বিশেষ করে হিরা প্লাস্টিক কারখানার আড়ালে এসব নকল পণ্য উৎপাদন করা হচ্ছিল।

অভিযানকালে সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসাইন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় হিরা প্লাস্টিক কোম্পানিকে ১ লাখ টাকা জরিমানা এবং মালিক আব্দুল বারিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

একইভাবে বিভিন্ন অনিয়মের দায়ে আরএসওয়াই কেমিক্যাল কারখানার মালিক রাজু আহম্মেদকে ৫০ হাজার টাকা জরিমানা ও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বি প্রিন্স। এ সময় বিএসটিআই ও পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন।

র‌্যাব জানায়, অভিযানে কারখানাগুলো থেকে ব্যবহৃত কাঁচামাল জব্দ করা হয়েছে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে হিরা কেমিক্যাল নামক প্রতিষ্ঠানটি নকল পণ্য উৎপাদন করে বাজারজাত করে আসছিল।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে দুর্বৃত্তদের হামলায় বিএনপি অফিস ভাঙচুর

জুন ৬, ২০২৬

চৌগাছায় নিষিদ্ধ আ.লীগের দুই নেতা আটক

জুন ৬, ২০২৬

ব্ল্যাকমেইলিং সিন্ডিকেটের দুই সদস্য আটক

জুন ৬, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.